,

এই প্রথম ভারতীয় হিসেবে প্রিয়াঙ্কার হাতে পশ্চিমের পুরস্কার

বিনোদন ডেস্ক : প্রথমবার কোনো ভারতীয় হিসেবে ‘পিওপল চয়েস অ্যাওয়ার্ড’ জিতে নিলেন বলিউডের আবেদন ছড়ানো অভিনেত্রী ও প্রাক্তন বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। আমেরিকান টিভি থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে সেখানকার গুরুত্বপূর্ণ ‘পিওপল চয়েস অ্যাওয়ার্ড ২০১৬’ অর্জন করলেন তিনি।

2016_01_07_13_41_24_EdkXXN13ImHNXzFzSDbDUHhjdrIwkL_originalভারতীয় এই অভিনেত্রী আমেরিকান থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে এক শিক্ষানবীশ ‘এফবিআই’-এর এজেন্ট অ্যালেক্স পেরিসের ভূমিকায় অভিনয় করেন। সিরিজটি প্রচার হওয়া মাত্রই টেলিভিশন সিরিজটির জন্য দর্শকের কাছ থেকে প্রচুর প্রশংসা পান তিনি। অ্যাওয়ার্ডটিতে মনোনয়ন পেয়েই এমনিতেই ব্যাপক উত্তেজিত ছিলেন প্রিয়াঙ্কা, আর এবার পুরস্কারটি অর্জন করে পুরো আকাশে ভাসছেন তিনি। কারণ এটি যে কোনো ভারতীয় হিসেবে প্রথম অর্জন!

অ্যাওয়ার্ডটির জন্য তাকে হারাতে হয়েছে হলিউড এবং আমেরিকান টিভি স্টার এমা রোবার্টস, জেমি লি কার্টিস, লি মাইকেল এবং মার্সিয়া গের মত বিশাল মাপের তারকা অভিনেতা অভিনেত্রীদের।

পিওপল চয়েস অ্যাওয়ার্ড জিতে নেয়ার পর প্রিয়াঙ্কা টুইট করে বলেন, আমি খুবই ভাগ্যবতী! পিওপল চয়েস অ্যাওয়ার্ড পেতে যারা আমাকে ভোট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মানুষের ভালোবাসা ছাড়া আমিতো কিছুই না।

গতকাল জমকালো আয়োজনের ভেতর দিয়ে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রিয়াঙ্কার হাতে পুরস্কারটি তুলে দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস