,

মারা গেলেন জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী

chifminister_198267119আন্তর্জাতিক ডেস্ক : জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী মুফতি মোহাম্মদ সাঈদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। কর্তৃপক্ষের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

মোহাম্মদ সাঈদকে গত ২৪ ডিসেম্বর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এআইআইএমএস) এ ভর্তি করা হয়। দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (৭ জানুয়ারি) তিনি মারা যান।

জানা যায়, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। তার ব্লাড কাউন্ট ধীরে ধীরে কমতে থাকে। এছাড়া ফুসফুসে সংক্রামণের কারণে অবস্থার অবনতি হওয়ায় বুধবার (৬ জানুয়ারি) তাকে ভেন্টিলেটর সার্পোটে নেওয়া হয়।

২০১৫ সালের ১ ‍মার্চ পিডিপি-বিজেপি জোটের জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন মুফতি মোহাম্মদ সাঈদ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা