,

সবচেয়ে দামি ফুটবলার মেসি

messi2-1024x576স্পোর্টস ডেস্ক : ফুটবলের দল-বদলের বর্তমান বাজারে সবচেয়ে দামি ফুটবলার বার্সেলোনার আর্জেন্টাইন ক্ষুদে জাদুকরলিওনেল মেসি। তালিকায় তারপরই আছেন বার্সা সতীর্থ ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র।
ক্রীড়া গবেষণা প্রতিষ্ঠান সিআইইএস ফুটবল অবজার্ভেটরি ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ফুটবলারদের মধ্যে দামি ১০০ ফুটবলারের তালিকা প্রকাশ করে সোমবার। ২৫ কোটি সাত লাখ ইউরো বাজারমূল্য নিয়ে সবাইকে ছাড়িয়ে গেছেন লিওনেল মেসি। দ্বিতীয় স্থানে থাকা নেইমারের বাজারমূল্য ১৫ কোটি ২৭ লাখ ইউরো। গত জুনের সবশেষ হিসেবে তার মূল্য ছিল ৯ কোটি ৪০ লাখ ইউরো। সেরা তিনে জায়গা হয়নি রিয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনালদোর। ১১ কোটি ৪০ লাখ ইউরোর বাজারমূল্য নিয়ে তার অবস্থান চার নম্বরে। তালিকার তৃতীয় স্থানে জায়গা পাওয়া চেলসির এডেন হ্যাজার্ডের বাজারমূল্য ধরা হয়েছে ১৩ কোটি পাঁচ লাখ ইউরো।
সাম্প্রতিক সময়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে বর্তমানে আলোচনায় উঠে আসা বার্সার আরেক তারকা লুইস সুয়ারেজ আছেন অষ্টম স্থানে। এই উরুগুইয়ানের মূল্য ধরা হয়েছে ৮ কোটি ৬৩ লাখ ইউরো।
মাঠের পারফরম্যান্স, বয়স, অবস্থান, দলের সঙ্গে চুক্তির মেয়াদ, প্রতিযোগিতার ধরন, দলের ফল এবং জাতীয় দলে উপস্থিতির উপর ভিত্তি করে খেলোয়াড়দের এই বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে