,

ব্রাহ্মণবাড়িয়ায় জব্দকৃত মাদকদ্রব্য আগুনে ধ্বংস

B.baria20160106145504

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায়  বিভিন্ন সময় উদ্ধারকৃত জব্দ ৩৫ লাখ টাকার মাদকদ্রব্য আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আজ বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলি এলাকায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অাদালত ভবনের সামনে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
এ সময় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও অালামত ধ্বংস নিলাম সংক্রান্ত কমিটির সভাপতি শফিকুল ইসলাম, সদস্য সচিব সানজিদা অাফরিন দীবা ও সদস্য শরাফ উদ্দিন অাহমেদসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অাদালত সূত্র জানায়, ধ্বংসকৃত মাদকের মধ্যে ২ হাজার ৭৮৫ পিস ইয়াবা, ২৭২ কেজি গাঁজা, ৯৫১ বোতল ফেনসিডিল, ৯৪৩ বোতল হুইস্কি, ১৯৭ বোতল ভারতীয় এস্কফ সিরাপ, ৯৭ বোতল এরিকফ, ৭৬ বোতল বিয়ার, ৫৫ বোতল অ্যালকোহল, ৪৮ বোতল মিস্কফ, ৩৬৩ লিটার চোলাই মদ ও ৪৩ লিটার ভদকা ছিল। এসব মাদকদ্রব্যর মূল্য প্রায় ৩৪ লাখ ৩২ হাজার ৬০০ টাকা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা