বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে কোনো সংকট নেই, খালেদার প্রস্তাব প্রত্যাখ্যান

Tofayel-400x342আলোচনার মাধ্যমে অবিলম্বে জাতীয় নির্বাচন দিতে সরকারের প্রতি জোর আহবান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এ আহবান জানান। খালেদা জিয়া বলেন, যেহেতু এখন আপনারা (আওয়ামী লীগ) সরকারে আছেন, নির্বাচনের উদ্যোগ নেয়ার দায়িত্ব আপনাদেরই। তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের উদ্যোগ নিতে হবে। কারণ, দেশের মানুষ চায় আমরা একসঙ্গে কাজ করি। আমরাও তা-ই চাই। দেশের প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
খালেদা জিয়ার আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটি নেতারা বলছেন, আগাম নির্বাচন নিয়ে আলোচনার কোন সুযোগ নেই। আগামী নির্বাচন হবে সংবিধান অনুসারে। সেই নির্বাচনও হবে ২০১৯ সালে। এবং সেই নির্বাচনেও বিএনপি পরাজিত হবে।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ২০১৯ সালের নির্বাচনেও পৌর নির্বাচনের মতো খালেদা জিয়া ও তার দলের প্রতীক ধানের শীষ পরাজিত হবে। মঙ্গলবার গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে রাজধানীর রাসেল স্কয়ারে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী সাবেক এই প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ১৯৯৬ সালের ১০ ফেব্রুয়ারি নির্বাচন করেছিলেন। আমরা আন্দোলন করে সফল হয়েছিলাম। তাই পরবর্তীতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আপনি আন্দোলন করে ব্যর্থ হয়েছেন। আন্দোলনে ব্যর্থ হলে সাফল্য আসে না।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, দেশে এমন কোনো সংকট নেই যে, তা আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।
বুধবার (৬ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। আওয়ামী লীগের যৌথসভা শেষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
হানিফ বলেন, দেশ প্রত্যাশিতভাবে এগিয়ে যাচ্ছে, এখানে কোনো সংকট নেই। সংকট আছে পাকিস্তানের খালেদা জিয়ার মধ্যে। ব্যক্তির সংকট নিয়ে আলোচনা হয় না। যারা মানুষ পুড়িয়ে মারে, সন্ত্রাস করে, যুদ্ধাপরাধীদের সঙ্গ নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র করে তাদের সঙ্গে আলোচনা হতে পারে না।
দেশ সংকটে আছে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার (৫ জানুয়ারি) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত জনসভায় সরকারকে ‘আলাপ-আলোচনায় বসে সমাধান’ করার প্রস্তাব করেন।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হানিফ বলেন, এ দেশের মানুষ কোনো খুনি-হত্যাকারীর সঙ্গে আলোচনা পছন্দ করে না। তাদের (বিএনপি) বারবার সংবিধান অনুযায়ী নির্বাচনে আসার আহ্বান জানানো হলেও তারা নির্বাচনে তো আসেনি, বরং ১৪৭ জন মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। এর জন্য কোনো দুঃখ প্রকাশ করেনি তারা। তার (খালেদা) উচিত দুঃখ প্রকাশ করে জাতির কাছে ক্ষমা চাওয়া।
বিএনপির উদ্দেশ্যে হানিফ বলেন, তাদের (বিএনপি) সন্ত্রাস ছাড়তে হবে, যুদ্ধাপরাধীদের সঙ্গ ছাড়তে হবে, সব অপকর্মের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে, দেশবিরোধী ষড়যন্ত্র বন্ধ করতে হবে। তারপর অন্যকিছু চিন্তা করা যেতে পারে।
আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে যৌথসভায় দলের কেন্দ্রীয় নেতা, ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা, দলের সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
খালেদা ক্ষমা না চাইলে আলোচনা হবে নামুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জাতির কাছে ক্ষমা না চাইলে তার সঙ্গে আলোচনা হতে পারে না। আলোচনা বসতে হলে তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
খালেদা জিয়া তার বক্তব্য প্রত্যাহার না করলে বাংলাদেশের মুক্তিকামী জনগণ এর জবাব দেবে বলেও মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ- বিষয়ক মন্ত্রী।
বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় বহাল রাখার দাবিতে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আয়োজিত অবস্থান কর্মসূচিতে আ ক ম মোজাম্মেল এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তা আটকে দুটি ট্রাক দিয়ে অস্থায়ী মঞ্চ তৈরি করে অবস্থান কর্মসূচি পালন করে সংগঠনটি।
আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘ খালেদা জিয়া আলোচনার কথা বলেছেন। কীসের আলোচনা ; কার সঙ্গে আলোচনা? যে আমাদের মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, তার সঙ্গে কোনো আলোচনা হতে পারে না।
এসময় মন্ত্রী জামায়াতে ইসলামকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, ‘এই বাংলার মাটিতে যুদ্ধাপরাধী দলে জামায়াতের রাজনীতি করার কোনো অধিকার নাই। অধিকার থাকতে পারে না।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সংলাপের আহ্বান নাকচ করে দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। তিনি বলেছেন, সন্ত্রাসী, নাশকতাকারী ও জঙ্গিদের সঙ্গে কোনো আলোচনা হতে পারে না। শেখ সেলিম আরও বলেন, ‘বিশ্বের অন্য দেশে সন্ত্রাসীদের যেভাবে দমন করা হয়, আমরাও তাদের সেভাবে দমন করবো। এখানে কোনো আলোচনা হতে পারে না।’ মঙ্গলবার বিকালে দশম জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ধানমন্ডির রাসেল স্কয়ারে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান