,

বাবার গর্ভে বেড়ে উঠছে সন্তান!

5ডেস্ক রিপোর্ট : রূপান্তরকামী মাচাদোকে আপাতভাবে পুরুষ বলেই ধরা যায়, তবে তাঁর গর্ভেই বেড়ে উঠছে সন্তান। এই ঘটনা ঘটছে ইকুয়েডরে। এর মাধ্যমে রূপান্তরকামী সম্প্রদায় সম্পর্কে জমে থাকা ভুল ধারণাগুলি ভাঙতে চান মাচাদো আর তাঁর সঙ্গী রডরিগ।
তাঁরা রূপান্তরকামী। না, ইকুয়েডরের ডায়ানে রডরিগ এবং ফারনান্দো মাচাদো-কে রূপান্তরিত বলাটাই সঙ্গত। র়ডরিগ এবং মাচাদো দাম্পত্য সম্পর্কেই আবদ্ধ। সম্প্রতি তাঁরা তাঁদের টুইটারে এমন এক খবর প্রকাশ করেছেন, যা সত্যিই বিস্ময়কর। টুইট-বার্তায় তাঁরা জনিয়েছেন, তাঁরা শিগগির ‘বাবা-মা’ হতে চলেছেন।
রূপান্তরের আগে ডায়ানের নাম ছিল লুইস, ফারনান্দো পরিচিত ছিলেন মারিয়া হিসেবে। তাঁদের দু’জনেই হরমোন থেরাপি চলছিল। কিন্তু তাঁরা কেউই অস্ত্রোপচার করে লিঙ্গ পরিবর্তন করেননি। তবে হরমোন থেরাপি নিয়ে বদলে ফেলেছেন শরীরের অবয়ব, চেহারা, কণ্ঠ- সব। তাই যদিও মাচাদোকে আপাতভাবে পুরুষ বলেই ধরা যায়, তবে লিঙ্গ পরিবর্তন না করায় তাঁর গর্ভেই বেড়ে উঠছে তাঁদের সন্তান।
রডরিগ ইকুয়েডরের এলজিবিটি আনডোলনের নামকরা অ্যাক্টিভিস্ট। তিনি জানিয়েছেন, রূপান্তরকামী সম্প্রদায় সম্পর্কে ভুল ধারণাগুলি ভাঙার জন্যই তাঁরা সন্তান-ধারণের সিদ্ধান্ত নিয়েছেন। ইকুয়েডরের ইতিহাসে এমন ঘটনা প্রথম। কিন্তু অন্যত্র রূপান্তরকামী ব্যক্তি সন্তান-ধারণ করেছেন, এমন নজির রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা