,

১২ জানুয়ারি ফেসবুকের সঙ্গে ফের বৈঠকে বসছেন তারানা

2015_11_17_18_33_53_eMGnYerg7mndHhh9aK9E8ojjp5xNu1_originalনিউজ ডেস্ক : ১২ জানুয়ারি সিঙ্গাপুরে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে করবেন ডাক ও টেলিযোগযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। ১২ জানুয়ারি তিনি ভোরে তিনি সিঙ্গাপুরে পৌঁছাবেন। ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে তিনি মাইক্রোসফট ও গুগল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসবেন।

বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডাক ও টেলিযোগযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

তিনি বলেন, ‘সাইবার নিরাপত্তা নিয়ে বিশেষ করে অভিযোগ নিষ্পত্তির জন্য বাংলাদেশে একটি অ্যাডমিন প্যানেল স্থাপনসহ প্রয়োজনীয় আলোচনার জন্য ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবো। বাংলাদেশে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের অগ্রগতি নিয়ে এ সিঙ্গাপুরে এই বৈঠক অনুষ্ঠিত হবে। তাদের কথামত আমরা একটি ফোকাল পয়েন্ট ঠিক করে দিয়েছি। আমরা বিভিন্ন সময় অনেক অভিযোগও দিয়েছি; এসব অভিযোগের নিষ্পত্তি হয়েছে কি না বৈঠকে তা জানতে চাইব।’

তারানা হালিম আরো বলেন, ‘সাইবার নিরাপত্তায় বাংলাদেশে একটি অ্যাডমিন প্যানেল স্থাপন করার জোর প্রচেষ্টা চালিয়ে যাবো। বৃহস্পতিবার নিজেদের মধ্যে বৈঠক করে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার বিষয়বস্তু ঠিক করা হবে।’

ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক ফলপ্রসু হবে বলেও আশাও করছেন প্রতিমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে