,

জামায়াতের কাগুজে হরতালে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

kamal2_97614নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের মৃত্যুদণ্ডের রায় আপিল বিভাগে বহাল থাকায় জামায়াত যে হরতাল ডেকেছে, তাকে ‘কাগুজে হরতাল’ বলে অভিহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই হরতালে নগরবাসীকে উদ্বিগ্ন না হতে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বুধবার বেলা একটার দিকে রাজধানীর মিরপুরের পল্লবীতে একাত্তর পরিবহন লিমিটেডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী। এই পরিবহনের বাস মিরপুর-মতিঝিল রুটে চলাচল করবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আগামীকাল (বৃহস্পতিবার) যারা হরতাল ডেকেছে, সেই হরতাল কাগুজে হরতাল। এসব হরতালের দিন শেষ হয়ে গেছে। নগরবাসীর উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। যানবাহনসহ সবকিছু চলবে।”

একাত্তর পরিবহন লিমিটেডের চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কাউছারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস আলী মোল্লা, রাজউক চেয়ারম্যান জয়নুল আবেদিন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা