,

আইএসের হাতে নারী সাংবাদিক খুন

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস সম্পর্কে রিপোর্ট করায় সিরিয়ায় খুন হলেন এক নারী সাংবাদিক। মৃত সাংবাদিকের নাম রাকিয়া হাসান। নিসান ইব্রাহিম নামে পরিচিত ছিলেন তিনি। আইএসের আইন কানুন নিয়ে লেখালেখি করতেন তিনি। আইএস শাসন নিয়ে নিজের ফেসবুকে পেজে তিনি লিখতেন। সিরিয়ার রাকাতে বিমান হামলা হলে সেকথাও লিখতেন তিনি। সিরিয়ার নিউজ এজেন্সির তরফ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে।

jurnalist_97591শেষ মেসেজে ওই সাংবাদিক লিখেছিলেন, “আমি রাকায় আছি। আমাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে। তবে আইএস যদি আমাকে হত্যা করে তাহলে সেটা ঠিক আছে। কারণ ওদের শাসনে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো।”

২১ জুলাই শেষবার হাসানের ফেসবুক পেজ আপডেট করা হয়। ২০ জুলাই হাসান ওয়াই ফাই ব্যান করার বিরুদ্ধে দাবি তুলে একটি পোস্ট করেন। ২ জানুয়ারি হাসানের পরিবারকে তাঁর মৃত্যুর খবর দেয় জঙ্গিরা।

প্রায় ছয় মাস আগে নিখোঁজ হন এই নারী সাংবাদিক। এই নিয়ে পাঁচ সাংবাদিককে হত্যা করলো আইএস। এই প্রথম কোনো নারী সাংবাদিককে হত্যা করা হলো।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা