,

ছেলে-মেয়েরা আন্তর্জাতিকভাবেও অবদান রাখবে : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : মেধা বিকাশের সুযোগ পেলে আমাদের ছেলে-মেয়েরা শুধু দেশেই নয়, আন্তর্জাতিকভাবে অবদান রাখবে। এক্ষেত্রে তাদের মেধা বিকাশের সুযোগ করে দিতে হবে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

hasina9বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইউজিসির উদ্যোগে আয়োজিত কৃতি শিক্ষার্থীদের স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ২০১১ ও ২০১২ সালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদান রাখার জন্য এ স্বর্ণপদক প্রদান করা হয়।

শেখ হাসিনা বলেন, স্বাধীনতার পরপরই নারী শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করেছিলেন তিনি। এর ধারাবাহিকতায় শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার।

প্রধানমন্ত্রী বলেন, এরই মধ্যে দেশের প্রত্যেক জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় ও শিক্ষার উন্নয়নে সহযোগিতা দিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল মান্নান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ ইউজিসির ঊধর্বতন কর্মকর্তা ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পদকপ্রাপ্তরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা