,

চিন্তিত নন নাসির

স্পোর্টস ডেস্ক : ২০১৪ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে যখন দল থেকে বাদ পড়লেন, নাসির হোসেনের কণ্ঠে ছিল বিষণ্ন সুর। পরে বিশ্বকাপের দলে ফিরলেন। ২০১৫-এ বাংলাদেশ দলের সাফল্যযাত্রার অন্যতম সহযাত্রী ছিলেন তিনি। বহুদিন আবার নাসির ছিটকে পড়লেন দল থেকে। তবে এবার জিম্বাবুয়ে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টির ঘোষিত দলে না থেকেও খুব একটা হতাশা দেখা গেল না তাঁর মধ্যে।

e36fc45817bd07e97beea2afe2d005cf-Nasir২০১৫ সালে বাংলাদেশের খেলা ১৮ ওয়ানডের ১৫টিতেই খেলেছিলেন। নিজেকে প্রতিনিয়ত তুলে ধরছেন দারুণ এক অলরাউন্ডার হিসেবে। এরই প্রতিফলন র‍্যাঙ্কিংয়েও। অলরাউন্ড পারফরম্যান্সে হলো তাঁর বিশাল উত্তরণ। ২০১৫-এর শুরুতেও ওয়ানডের অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ছিলেন ৮১ নম্বরে। এখন তাঁর অবস্থান ১৪ নম্বরে।
গেল বছর ব্যাট হাতে অবশ্য বড় ইনিংস খেলতে পারেননি। ১৫ ম্যাচে করেছিলেন ১৮৭ রান। যদিও অনুযোগের সুরে বলতেই পারেন, ‘ব্যাটিংয়ের সুযোগ আর পেলাম কোথায়!’ সুযোগ পেয়েছেন মাত্র ৯ ইনিংসে। ব্যাটিংয়ে অনেক ‘যদি-কিন্তু’ থাকলেও বোলিংয়ে পেয়েছেন যথেষ্ট সুযোগ। সে সুযোগ কাজে লাগিয়েছেন নিয়মিতই। অধিনায়কের আস্থার প্রতিদান দিয়েছেন ঠিকঠাক। বল আগে করতে হতো কাজ চালিয়ে যাওয়ার জন্যই। তবে গত বছর সিরিজগুলোয় ‘চালিয়ে যাওয়ার’ জন্য নয়, অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নাসিরকে ব্যবহার করেছেন ‘বিশেষজ্ঞ’ বোলার হিসেবেই। পুরো ক্যারিয়ারে তাঁর উইকেট ১৯টি। এর ১৬টিই পেয়েছেন ২০১৫-এ।
আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরু থেকেই দলের অন্যতম সেরা ফিল্ডার হিসেবে বিবেচিত হয়ে আসছেন। গত বছরেও ধরে রেখেছেন নিজের ‘সুনাম’। ১৪ ক্যাচে বাংলাদেশের ফিল্ডারদের মধ্যে তিনিই ছিলেন সবার ওপরে। খেলেছিলেন ৫টি টি-টোয়েন্টিই। তবুও নাসির কেন বাদ? প্রধান নির্বাচক ফারুক আহমদের ব্যাখ্যা, ‘নাসির নিয়মিত খেলোয়াড়। তার সামর্থ্য আমরা জানি। যেহেতু জিম্বাবুয়ে সিরিজে একটা সুযোগ এসেছে, চেষ্টা করছি কয়েকজন নতুন খেলোয়াড়কে দেখতে। এরপর বিশ্বকাপের আগে তো মূল দল তৈরি করবই।’
ফারুকের কথায় আভাস মিলছে, এ সিরিজে বাদ পড়া মানে সব শেষ নয়। এটা আসলে পরীক্ষা-নিরীক্ষার সিরিজ। বিষয়টি হয়তো নাসিরও বুঝতে পারছেন। এ কারণে খুব একটা উদ্বেগ প্রকাশ করলেন না। বরং বিষয়টা দেখছেন ইতিবাচকভাবেই, ‘চিন্তার কী আছে! যা হয়, ভালোর জন্য হয়।’
বাংলাদেশ দলে সুযোগ না পাওয়া অন্য খেলোয়াড়দের মতো নাসির চলে যাবেন ১২ জানুয়ারি থেকে শুরু হওয়া বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএলে)। আপাতত ঘরোয়া লিগে ব্যস্ত হলেও নাসির নিশ্চয় চাইবেন না দীর্ঘদিন দলের বাইরে থাকতে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা