,

নারী কর্মীর সঙ্গে সৌদিতে যাবেন পুরুষকর্মীও

nurul+islam_919নিউজ ডেস্ক : প্রবাসীকল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, এখন থেকে সৌদি আরবে যেসব নারীকর্মী যাবেন তাদের সঙ্গে একজন পুরুষকর্মীও যাবেন । আর ওই পুরুষকর্মী হবেন নারীকর্মীর নিকটাত্মীয়।
বুধবার প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, নারীকর্মীদের নিরাপত্তার স্বার্থে এ উদ্যোগ নেয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে পাঠানো নারীদের তিক্ত অভিজ্ঞতার কারণে এবার তাদের প্রতিজনের সঙ্গে একজন নিকটতম পুরুষও যাওয়ার সুযোগ তৈরী করা হয়েছে।
মন্ত্রী জানান, সৌদি সরকারের সঙ্গে শ্রমবিষয়ক দ্বিপাক্ষিক কিছু বিষয়ে ফলপ্রসূ মতৈক্য হয়েছে। তিনি আরও বলেন, বিশ্ব মন্দাতেও প্রবাসীদের রেমিট্যান্স দেশকে সচল রেখেছে। প্রবাসীদের সুবিধার জন্যে সৌদি আরবে সোনালী ব্যাংকসহ একটি প্রাইভেট ব্যাংকের শাখা খোলার প্রচেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা