বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সুযোগের সদ্ব্যবহার করতে চান রনি

2015_12_04_12_11_11_loMu9mNGAR9hAHHbsNh6TByfFBHrXs_originalস্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে বল হাতে আলো ছড়িয়েছিলেন আবু হায়দার রনি। ২১ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন বাঁহাতি এই তরুণ পেসার। তাতেই জাতীয় দলের নির্বাচকদের নজর কেড়েছিলেন তিনি।

সেই থেকে বাতাসে ভাসছিল জোর গুঞ্জন, আসন্ন জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ দলে থাকছেন এই ১৯ বছর বযসী বাঁহাতি পেসার।হয়েছেও তাই। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষিত ১৪ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে সুযোগ পেয়েছেন আবু হায়দার রনি। যাতে বেশ রোমাঞ্চিত তিনি। তবে জাতীয় দলে পাওয়া প্রাপ্ত এই সুযোগের সদ্ব্যবহার করতে চান রনি।

বাংলাদেশ দলে প্রথমবার ডাক পাওয়া নিয়ে অনেকেরই মনে থাকে নানা রকম রোমাঞ্চ। সেই সঙ্গে থাকে আশা-নিরাশার দোলাচল। তবে এসব অনুভূতির সঙ্গে খুব একটা পরিচয় হয়ে ওঠেনি আবু হায়দার রনির। কারণ গত বিপিএল চলার সময় থেকে ক্রিকেটাঙ্গনে আলোচনার বিষয় ছিল জাতীয় দলে রনি এলেন বলে।

জিম্বাবুয়ে সিরিজের দলে জায়গা পাওয়াটাও ছিল একরকম নিশ্চিতই। তারপরও আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত খানিকটা অস্বস্তিতে ছিলেন রনি।

জাতীয় দলে জায়গা পাওয়ার খবরে আনন্দের পাশাপাশি আবু হায়দারের কণ্ঠে তাই স্বস্তির সুরও। এ বিষয়ে রনি বলেন, ‘সবাই বলাবলি করছিল আমি নাকি জাতীয় দলে থাকব। তারপরও চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত মনে কোনরকম শান্তি পাচ্ছিলাম না। পরে এই সুখবর জানাতে পেরে এখন খুবই ভালো লাগছে। ছোট থেকেই স্বপ্ন ছিল জাতীয় দলে খেলার। তাই এই ভালো লাগাটা তখনই পূর্ণতা পাবে, যখন জাতীয় দলের জার্সিতে বল হাতে মাঠে নামতে পারবো।’

বাংলাদেশ দলে নতুন মুখ হলেও তার দলে আসাটা কোনো চমক নয়। অথচ দু মাস আগেও আজকের দিনটি ভাবতে পেরেছিলেন কজন! এমনকি সেদিন ভাবতে পারেননি বাঁহাতি পেসার নিজেও। ঘরোয়া ক্রিকেটের একান্ত অনুসারী ছাড়া খুব কম লোকেই চিনত তাকে। তবে বিপিএলে চোখধাঁধানো পারফরম্যান্সই মূলত আলোচনায় এনে দিয়েছে বাঁহাতি এই পেসারকে।

তাই এখন গতিময় চলন্ত সিঁড়িতে চেপে নিজের এই উত্থান অনেক সময় অবাক করে দেয় স্বয়ং আবু হায়দার রনিকে। এ বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয় দলে খেলার স্বপ্ন সবসময়ই ছিল। তবে বিপিএলের আগেও ভাবতে পারিনি এত দ্রুত সেই স্বপ্নপূরণ হবে। বিপিএলের পারফরম্যান্সই সবকিছু বদলে দিয়েছে।’

বাংলাদেশ জাতীয় দলে টিকে থাকতে হলে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। এই বিষয়টা খুব ভালো করেই জানা আছে আবু হায়দার রনির।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রত্যেক ক্রিকেটারই প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকেই চ্যালেঞ্জ নিয়ে খেলে। এটাই ক্রিকেটের ধর্ম। জাতীয় দলে যারা খেলেছে তারা সবাই ভালো খেলোয়াড় বলেই খেলেছে। তাছাড়া আমাদের পাইপলাইনে অনেক ভালোমানের পর্যাপ্ত পেসার রয়েছে। যারা আছে সবাই ভালো করেছে। আমি প্রথমবার জাতীয় দলে সুযোগ পেয়েছি, এটা কাজে লাগাতে চাই। এই সুযোগটা কাজে লাগাতে দারুণভাবে মুখিয়েও রয়েছি।’

জিম্বাবুয়ে সিরিজে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া আবু হায়দার রনির লক্ষ্যটা এখন অনেকখানি সুদূর-প্রসারী। সুযোগটা কাজে লাগিয়ে দিয়ে বাঁহাতি এই পেসার জায়গা করে নিতে চান টি২০ বিশ্বকাপের দলেও।

বিশ্বকাপের প্রাথমিক দলে আছেন, জিম্বাবুয়ে সিরিজটাকে ভালো করে টি২০ বিশ্বকাপের চূড়ান্ত দলে থাকতে চান রনি, ‘অবশ্যই আমি চাই টি২০ বিশ্বকাপ খেলতে। ক্যারিয়ারের শুরুতেই বিশ্বকাপ খেলতে পারলে তা আমার জন্য দারুণ হবে। তাই জিম্বাবুয়ে সিরিজে ভালো করলে আমার হাতে সেই সুযোগটা থাকছে। আর তাই এই সুযোগটি হেলায় হারাতে চাই না।’

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান