,

মাহির বছর শুরু দুই ছবি দিয়ে

Mahiya-Mahiবিনোদন প্রতিবেদক : দুটি ছবিতে কাজের কথাবার্তা চলছিল। নতুন বছরের শুরুতেই ছবি দুটিতে চুক্তিবদ্ধ হবেন—এমনটিই আশা করেছিলেন তিনি। কথামতোই কাজ হলো। নতুন বছরের শুরুতেই একসঙ্গে দুটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন আলোচিত নায়িকা মাহিয়া মাহি। গতকাল মঙ্গলবার রাতে দুটি ছবিতে চুক্তি স্বাক্ষর করেন তিনি। এ তথ্য জানিয়ে মাহি বলেন, ‘ছবি দুটিতে কাজের ব্যাপারে অনেক দিন ধরেই কথাবার্তা চলছিল। বাকি ছিল শুধু চুক্তি স্বাক্ষর। তাও হয়ে গেল। এখন অপেক্ষা শুটিংয়ের।’
নতুন বছরের শুরুতে একসঙ্গে দুটি ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার ব্যাপারটি দারুণ উপভোগ করছেন মাহি। বললেন, ‘আমি দারুণ সৌভাগ্যবতী বলতে পারেন। বছরের শুরুতেই ভালো দুজন পরিচালকের কাজের সঙ্গে চুক্তিবদ্ধ হলাম। প্রযোজনা প্রতিষ্ঠানও ভালো। সব মিলিয়ে ২০১৬ সালটা আমার জন্য ভালোই যাবে মনে হচ্ছে।’
ছবি দুটির নাম এখনো চূড়ান্ত হয়নি। তাই প্রাথমিকভাবে নির্ধারিত নাম দুটি প্রকাশ করতে চাননি মাহি। তবে তিনি জানিয়েছেন, একটি ছবি পরিচালনা করবেন বদিউল আলম, অন্যটি তন্ময় তানসেন।
এর মধ্যে একটি ছবির শুটিং শুরু হবে এ বছরের মে মাস থেকে। পরের মাসেই শুরু হবে অন্যটির।
গেল মাসে মাহি ও আরিফিন শুভ ঢাকা অ্যাটাক নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হন। এরই মধ্যে ছবিটির মহরত হয়ে গেছে। এই ছবির শুটিং শুরু হবে জানুয়ারির ১২ তারিখ থেকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে