,

দলে দুই নতুন মুখ : বাদ পড়লেন নাসির

8cef5cc0295f476fdfd7c1c73e9cf919-squadস্পোর্টস ডেস্ক : বিপিএলে নজরকাড়া পারফরম্যান্সে আবু হায়দার সুযোগ পাচ্ছেন দলে, কদিন ধরেই খবরটা ভাসছিল বাতাসে। ২৭ জনের প্রাথমিক দলে ডাক পাওয়ার পর আরও বড় সুখবর পেলেন এই উঠতি পেসার। জিম্বাবুয়ে সিরিজে প্রথম দুটি টি-টোয়েন্টির জন্য ঘোষিত চূড়ান্ত দলেও সুযোগ পেলেন আবু হায়দার। দলে নতুন মুখ আছেন আরও একজন—নুরুল হাসান। ৭ টেস্ট ও ৪ ওয়ানডে খেলা শুভাগত হোমেরও নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে। এই প্রথম সুযোগ পেলেন টি-টোয়েন্টি স্কোয়াডে।
নভেম্বরে জিম্বাবুয়ের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড থেকে পরিবর্তন এসেছে মোট পাঁচটি। সদ্যোজাত কন্যার মুখ দেখতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলেই যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছিলেন সাকিব আল হাসান। বাঁহাতি অলরাউন্ডারের খেলা হয়নি বাকি দুই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে। সাকিবের ক্ষেত্রে তাই ‘ফেরা’ বলা যায় না। তবে চোটের কারণে জিম্বাবুয়ে সিরিজ না খেলা সৌম্য সরকার ফিরেছেন দলে।
২০১৪-এর নভেম্বরে জিম্বাবুয়ে সিরিজে বাদ পড়ার পর নাসির হোসেন ফিরেছিলেন গত বিশ্বকাপ দিয়ে। ২০১৫ সালে বাংলাদেশের খেলা ১৮ ওয়ানডের ১৫টিতেই খেলেছিলেন। গত বছর বাংলাদেশের হয়ে খেলেছিলেন প্রতিটি টি-টোয়েন্টিই। এক বছর পর আবারও দল থেকে ছিটকে পড়লেন নাসির।
গত জিম্বাবুয়ে সিরিজের টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ পড়েছেন এনামুল হক বিজয়, জুবায়ের হোসেন, লিটন দাস ও কামরুল ইসলাম রাব্বী। দলে না থাকা খেলোয়াড়েরা চলে যাবেন ১০ জানুয়ারি থেকে শুরু হওয়া বিসিএলে।
বাংলাদেশ দল
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আরাফাত সানি, নুরুল হাসান, শুভাগত হোম, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার, আল আমিন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে