,

কাঁদলেন ওবামা

160105175329_obama_512x288_afp_nocreditআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে অস্ত্র ক্রয়ে কিছু নতুন বিধিনিষেধের বিস্তারিত প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউজে এই ঘোষণা দিতে গিয়ে আবেগতাড়িত মি. ওবামা বলেন, অস্ত্র নিয়ন্ত্রণে ‘নিষ্ক্রিয়তার জন্য অব্যাহতভাবে অজুহাত’ দেয়া বন্ধ করতে হবে।
নির্বাহী আদেশে এই ব্যবস্থা নিচ্ছেন মি. ওবামা, যার কেন্দ্রবিন্দুতে থাকবে ক্রেতা সম্পর্কে বিস্তারিত তথ্য নেয়া বা ‘ব্যাকগ্রাউন্ড চেক’।
কংগ্রেসের অনুমোদন ছাড়াই এসব ব্যবস্থার অধিকাংশ নেয়া সম্ভব হবে।
“এজন্যেই আমরা এখানে এসেছি। শেষ বন্দুক হামলার বিষয়ে কিছু করতে নয়, বরং পরবর্তী হামলার বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য” বলেন মি. ওবামা।খবর:বিবিসি।
তিনি বলেন, “অস্ত্রের পক্ষের তদবিরকারীরা (গান লবি) হয়তো এখন কংগ্রেসকে জিম্মি করে রেখেছে, তবে তারা আমেরিকাকে জিম্মি করতে পারবে না।”
মি. ওবামা যখন বক্তব্য দিচ্ছিলেন তখন তাকে ঘিরে ছিলেন বিভিন্ন হামলার ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিরা এবং নিহতদের আত্মীয়-স্বজন।
শিকাগোসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে গত কয়েক বছরে ঘটে যাওয়া গণহারে গুলির ঘটনার কথা স্মরণ করেন মার্কিন প্রেসিডেন্ট।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা