,

অমিত হাসান ভিন্নধর্মী চরিত্রে

amit hasan as a unique character pic_97542বিনোদন প্রতিবেদক : ভিন্নধর্মী একটি চরিত্রে অভিনয় করছেন ঢালিউডের জনপ্রিয় নায়ক অমিত হাসান। ছবির নাম ‘মায়া।’ নতুন এ ছবিটি পরিচালনা করছেন আকাশ আচার্য। এ ছবিতে প্রথমবার অন্য এক রূপ দেখা যাবে অমিত হাসানকে।

রবিবার বিকালে রাজধানীর প্রিয়াঙ্কা শুটিং হাউসে এ ছবির শুটিং শুরু হয়।

শুটিং চলাকালে অমিত হাসান বলেন, এ ধরনের চরিত্রে আমাকে প্রথম দেখবে দর্শক। ছবির নাম ভূমিকায় আমি অভিনয় করছি। খলনায়ক না, ইতিবাচক একটি চরিত্রে দর্শকরা দেখতে পাবেন আমাকে। অ্যাকশনের পাশাপাশি পুরো ছবিতে আমার সাজসজ্জায় থাকছে পরনে লাল শাড়ি, পায়ে নূপুর, হাতে চুড়ি এবং মাথায় লম্বা চুল। এর বেশি কিছু বলতে চাই না। সমাজের গুরুত্বপূর্ণ বিশেষ একটি দিক এ ছবিতে পরিচালক ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। আশা করি দর্শকরা আমার চরিত্রটি পছন্দ করবেন।

এ ছবিতে আরও অভিনয় করছেন সাইমন সাদিক, আইরিন, শিবাসানু, কমলসহ অনেকে। পরিচালক আকাশ আচার্য বলেন, এটা আমার পরিচালনায় প্রথম ছবি। ভিন্ন একটি গল্প দেখবেন দর্শক। ‘মায়া’ ছবিতে আরও অভিনয় করছেন, সায়মন, আইরিন, কাজী হায়াৎ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা