বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্কের উপকুলে ভেসে এলো ১৭ অভিবাসীর লাশ

151004180151_kos_beach_migrants_640x360_ap_nocreditতুরস্কের পুলিশ বলছে, এজিয়েন সাগরের উপকূল থেকে তারা শিশুসহ অন্তত ১৭ জন অভিবাসীর মৃতদেহ উদ্ধার করেছে।সমুদ্র পাড়ি দিয়ে গ্রীসে যাওয়ার সময় তাদের নৌকা ডুবে গেলে মৃতদেহগুলো ভাসতে ভাসতে তীরে এসে পৌঁছেছে।বলা হচ্ছে, দুটো নৌকাতে করে তারা গ্রিসের লেসবস দ্বীপে যাওয়ার চেষ্টা করছিলেন এবং খারাপ আবহাওয়ার কারণে একসময় দুটো নৌকাই উত্তাল সমুদ্রে ডুবে যায়।শীতের সময় অভিবাসীদের সাগর পার হওয়ার চেষ্টা কমে আসছে বলে ধারণা করা হলেও, এই ঘটনা থেকে এটা স্পষ্ট যে, ইউরোপে আসার জন্যে এখনও অনেকেই জীবনের ঝুঁকি নিচ্ছেন।কেবল গত বছরই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে প্রায় দশ লক্ষ অভিবাসী ইউরোপে ঢুকেছে। এদের বড় অংশ এসেছে তুরস্ক এবং গ্রীস হয়ে।

জাতিসংঘের হিসেব অনুযায়ী গত বছর সাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে অন্তত তিন হাজার ৭৭১ জন নিহত হয়।

কর্মকর্তারা বলছেন, এই মূহুর্তে এজিয়েন সাগর খুবই উত্তাল। রাবারের ডিঙ্গি নৌকায় এই সাগর পাড়ি দেয়া খুবই বিপদজনক। কিন্তু অভিবাসীরা সেই চেষ্টাই করছেন।

যে ১৭ জন অভিবাসীর লাশ পাওয়া গেছে তাদের নৌকা পাথরে ধাক্কা খেয়ে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।

নিরাপত্তা বাহিনী কিছু লাশ উদ্ধার করেছে। লাইফবোট পরা অন্য লাশগুলো সাগরে ভাসতে দেখা যায়।

স্থানীয় একজন কর্মকর্তা বলছেন, নিহতরা সিরিয়া, ইরাক এবং আলজিরিয়ার নাগরিক বলে তারা ধারণা করছেন।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান