,

খালেদা জিয়ার উদ্দেশে মতিয়া চৌধুরীর হিন্দি গান

download (5)হিন্দি গান দিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কটাক্ষ করলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে তিনি একটি গানের কলি শোনান।বঙ্গবন্ধু এভিনিউয়ে আজ মঙ্গলবার আওয়ামী লীগের সমাবেশে খালেদা জিয়ার উদ্দেশে হিন্দি গান শোনান মতিয়া চৌধুরী।মতিয়া চৌধুরী বলেন, হঠাৎ বেগম জিয়া আবিষ্কার করলেন, মুক্তিযুদ্ধে ৩০ লাখ লোক শহীদ হয় নাই। আসলে তিনি জানবেন কী করে? তিনি তো মেহমান ছিলেন।এরপর খালেদা জিয়ার উদ্দেশে আওয়ামী লীগের প্রবীণ এ নেতা বলেন, ‘ম্যায় ভুল গ্যায়া হার বাত, মাগার তেরা পেয়ার নেহি ভুলে’।

মতিয়া চৌধুরী বলেন, ‘আপনি মেহমানদারি ভুলতে পারেন নাই। কাজেই আপনি শহীদের সংখ্যা নিয়া প্রশ্ন তোলেন।’ তিনি বলেন, ‘খালেদা জিয়া উপজেলা নির্বাচনে অংশ নিয়েছেন। কিন্তু তখন কথা হইল এটা লোকাল নির্বাচন, অন্য মার্কার নির্বাচন …। এই তো সেই দিন, ৩০ ডিসেম্বর, নৌকা মার্কায় পৌর নির্বাচন হইছে, আর বিএনপি অংশগ্রহণ করছে ধানের শীষ মার্কা নিয়ে; কাজেই পরিষ্কার প্রমাণ হয়ে গেল, গাধা পানি খায়, ঘোলা কইরা খায়, আপনি ঘোলা কইরা পানি খান।’

৫ জানুয়ারির নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তিতে গণতন্ত্রের বিজয় দিবস দাবি করে এ সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সভাপতিত্বে বিকেল পৌনে ৩টায় সমাবেশ শুরু হয়।

সমাবেশে মতিয়া চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। আর তাঁর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা পেয়েছি পদ্মা সেতু।’ তিনি বলেন, ‘আমরা যখন গণতন্ত্রের বিজয় দিবস পালন করছি, উনি তখন বিলাপ দিবস পালন করছেন। ওনাকে আর কখনো বিজয়ের মুখ দেখতে হবে না।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা