বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইতিহাস জানেন না বলেই আজেবাজে কথা বলছেন খালেদা : আইনমন্ত্রী

minister-1422519671 স্টাফ রিপোর্টার (আমাদেরব্রাহ্মণবাড়িয়া.কম) : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানেন না বলেই আজেবাজে কথা মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। মঙ্গলবার বিকেল ৫টায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পৌর মুক্তমঞ্চে আয়োজিত এক জনসভায় মন্ত্রী এ মন্তব্য করেন। ৫ জানুয়ারী গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ এ জনসভার আয়োজন করে।
মন্ত্রী বলেন, খালেদা জিয়া একাত্তরে ক্যান্টনমেন্টে পাকিস্তানি আর্মিদের কাছে রক্ষিত ছিলেন। তিনি কিভাবে জানবেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কত মানুষ প্রাণ দিয়েছেন। সঠিক ইতিহাস জানেন না বলেই তিনি আজেবাজে কথা বলছেন।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মানুষ বাঁশ, লাঠি আর অস্ত্র দিয়ে পাকিস্তানীদের প্রতিহত করেছে। কিন্তু আপনি (খালেদা জিয়া) যদি ইতিহাস বিকৃত করেন তাহলে আপনাকে কি দিয়ে প্রতিরোধ করবে তা আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না।
মন্ত্রী বলেন, বাংলাদেশকে নিয়ে এখনো ষড়যন্ত্র বন্ধ হয়নি। সবাইকে সজাগ থেকে এই ষড়যন্ত্র প্রতিরোধ করতে হবে।
কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আনিসুল হক ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক এমজি হাক্কানি, কাজী আজহারুল ইসলাম, রাশেদুল কায়সার জীবন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান