সভামঞ্চে খালেদা জিয়া (ভিডিও)
স্থলে এসে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেলা ২টা ৪৪ মিনিটে তার গাড়ি সমাবেশস্থলে এসে পৌঁছায়। ২টা ৫১ মিনিটে তিনি গাড়ি থেকে নামেন এবং ২টা ৫৫ মিনিটে তিনি জনসভামঞ্চে ওঠেন। এসময় তিনি উপস্থিত জনতাকে হাত নেড়ে অভিবাদন জানান।
প্রিন্টের জর্জেট শাড়ি এবং তার উপরে অফহোয়াইট শাল এবং সানগ্লাস পরিহিত হাস্যোজ্জ্বল খালেদা জিয়া জনসভায় উপস্থিত রয়েছেন। খালেদা জিয়া এগিয়ে চলো, রাজপথ ছাড়ি নাই, খালেদা তোমার ভয় নাই, গণতন্ত্র ফিরিয়ে দাও, এমন সব স্লোগানে সভাস্থল মুখরিত করে রেখেছে উপস্থিত নেতাকর্মীরা।
এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় বিএনপির ‘গণতন্ত্র হত্যা দিবস’ এর সমাবেশ।তেলাওয়াত করেন জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা নেসার আহমেদ।
ইতোমধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তার সভাপতিত্বেই এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়াও মঞ্চে উপস্থিত হয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, লে.জে (অব) মাহবুবুর রহমান, আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আবদুল মইন খান, নজরুল ইসলাম খান, দলের ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, মেজর হাফিজ উদ্দিন আহমেদ। চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাড. মাহবুব হোসেন, ডা. জেড এ এম জাহিদ হোসেন এবং অ্যাড. জয়নুল আবেদীন।
এর আগে ৫ জানুয়ারি বিএনপির ‘গণতন্ত্র হত্যা’ দিবস উপলক্ষে পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সামনে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত জনসভায় আসতে শুরু করে নেতাকর্র্মীরা। নগরের বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে তারা পল্টন আসে। মঞ্চে দেশাত্ববোধক ও সরকারের সমালোচনামূলক ১৩টি গান পরিবেশন করে জাসাস এর সাংস্কৃতিক কর্মীরা। নগরের নাইটেঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত প্রায় শতাধিক মাইক লাগানো হয়।
এদিকে, আইনশৃঙ্খলা রক্ষায় বিপুল সংখ্যক পোষাকধারী পুলিশ ও সরকারের বিভিন্ন সংস্থা নিরাপত্তার দায়িত্ব পালন করছে। এছাড়া বিএনপির নিজস্ব নিরাপত্তা ব্যবস্থাও রাখা হয়েছে।
সমাবেশে ছাত্রদলের বর্তমান সভাপতি রাজিব আহসানের মুক্তি, মহানগর বিএনপির সদস্য সচিব হাবিবুন নবী খান সোহেলের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে বিভিন্ন ব্যানার ও পোষ্টার টাঙ্গানো হয়েছে। এছাড়া জিয়াউর রহমান খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি টাঙ্গানো হয়েছে।
https://www.youtube.com/watch?time_continue=29&v=mMd_buomJDo











