,

যুক্তরাষ্ট্রের রাস্তায় সাকিব-শিশির

photo-1451969413স্পোর্টস ডেস্ক : মেয়েসন্তানের জন্মের পর উম্মে আহমেদ শিশিরকে খুব একটা প্রকাশ্য হতে দেখা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমেও তেমন একটা সরব হননি। দীর্ঘদিন পর ফেসবুকে বিশ্বসেরা অলরাউন্ডার স্বামী সাকিব আল হাসানের সঙ্গে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা গেছে শিশিরকে।

বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত ১টার দিকে স্ত্রীর সঙ্গে তোলা ছবিটি ফেসবুকের অফিশিয়াল ফ্যান পেজে প্রকাশ করেন সাকিব।

ছবিতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের একটি রাস্তায় জ্যাকেট পরে পাশাপাশি দাঁড়িয়ে আছেন সাকিব ও শিশির। ব্যস্ততম মার্কেটের পাশে জনাকীর্ণ রাস্তায় দাঁড়িয়ে তোলা ছবিটিতে দুজনকে বেশ সাবলীল মনে হয়েছে।

দীর্ঘদিন পর স্ত্রীর সঙ্গে পাবলিক প্লেসে তোলা ছবিটি দেখতে হুমড়ি খেয়ে পড়েছেন সাকিব-ভক্তরা। মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা পর্যন্ত ছবিটিতে লাইক পড়েছে তিন লাখ ১৭ হাজার ৪৬৮টি। মন্তব্য পড়েছে চার হাজার ২০টি। আর ছবিটি শেয়ার করেছেন এক হাজার ৭৭৬ জন।

স্ত্রী ও মেয়ের সঙ্গে দেখা করতে গত ২৮ ডিসেম্বর মাকে নিয়ে যুক্তরাষ্ট্রে যান সাকিব। এর এক সপ্তাহ পর স্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট দিলেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। সূত্র : এনটিভি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা