,

এক বছর পর খালেদা জিয়া

khaledaনিউজ ডেস্ক : এক বছর পর খালেদার সমাবেশ করতে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সবশেষ ২০১৪ সালের ডিসেম্বরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ২০-দলীয় জোটের জনসভায় যোগ দিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন।
আজ ৫ জানুয়ারি নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তিতে বেলা দুইটায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। ওই সমাবেশে খালেদা জিয়া অংশ নেবেন।
এর আগে গত বছরের ৫ জানুয়ারি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে খালেদা জিয়ার যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি তাঁর গুলশানের কার্যালয় থেকে বের হতে পারেননি। সেখানে তাঁকে অবরুদ্ধ করে রাখা হয়। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে সবশেষ ২০১২ সালে বক্তব্য দেন খালেদা জিয়া।

 

উল্লেখ্য, ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তির দিন ‘গণতন্ত্র হত্যা’ দিবস পালনের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যোনে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপি। তাদের ঘোষণার পর ক্ষমতাসীন দল আওয়ামী লীগও একই দিনে ‘গণতন্ত্রের বিজয়’ দিবস পালনে সোহরাওয়ার্দী উদ্যোনে সমাবেশের ঘোষণা দেয়। উভয় দলের এই পাল্টাপাল্টি কর্মসূচির ফলে রাজনীতিতে আবারও উত্তেজনা দেখা দেয়। এই পরিস্থিতিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ডিএমপি দুই দলকে পৃথক জায়গায় সমাবেশ করার অনুমতি দিল।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা