,

আখাউড়ায় মাদকসহ ২ জন আটক

B.baria Picস্টাফ রিপোর্টার (আমাদেরব্রাহ্মণবাড়িয়া.কম) : আখাউড়ায় ইয়াবা ট্যাবেলট, ভারতীয় হুইস্কি, বিয়ার ও চোলাই মদসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গতকাল সোমবার দিবাগত মধ্যরাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেল আখাউড়া উপজেলার তন্তর বাজারের একটি হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটক আকরাম হোসেন (৪৬) তন্তর গ্রামের মৃত জাহের ভূইয়ার ছেলে ও সবুজ মোল্লা (২২) সবুজ সদর উপজেলার ঘাটিয়ারা গ্রামের বাছির মোল্লার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাতে তন্তর বাজারের মায়ের দোয়া ভাতের হোটেলে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ বোতল ভারতীয় হুইস্কি, ৫ বোতল বিয়ার এবং ৪০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় আকরাম হোসেন ও তার হোটেলের কর্মচারী সবুজ মোল্লাকে আটক করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা