,

‘সমাবেশে যোগ দেবেন খালেদা’

109242_khaledaডিএমপির অনুমতি সাপেক্ষে অবশেষে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। দুপুর ২টা থেকে এ সমাবেশ শুরু হবে। এতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আজ রাতে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, সোমবার সন্ধ্যায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতির কথা জানানো হয়েছে। এরপর আমরা ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করি। তারা আমাদেরকে  মৌখিকভাবে অনুমতি দিয়েছেন। নয়াপল্টনের সমাবেশ নির্বিঘœ করতে আমাদের সার্বিক নিরাপত্তা বিধানের আশ্বাস দিয়েছেন। নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল  মোড় পর্যন্ত সমাবেশের ব্যাপ্তি হবে। ডিএমপির পক্ষ থেকে কি শর্তে অনুমতি দেয়া হয়েছে জানতে চাইলে রিজভী আহমেদ বলেন, ডিএমপির শর্ত অনুসরণ করেই আমরা সমাবেশ করবো। অতীতেও শর্ত মেনেই আমরা সমাবেশ করেছি। একটি সমাবেশ যেমন হয় মঙ্গলবারের সমাবেশই তেমনই হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা