,

বাঞ্ছারামপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

imagesএম এ আউয়াল বাঞ্ছারামপু থেকে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অবঃ)এবি তাজুল ইসলাম এমপি বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, মেডাম খালেদা জিয়া আপনাকে মানুষ পুড়িয়ে মারার জন্য একদিন কাঠ গড়ায় দাড়াতে হবে । উন্নয়নের ধারাবাহিকতার জন্য মানুষ আওয়ামীলীগকে বারবার ক্ষমতায় আনবে । তিনি ছাত্রলীগের নেতা কর্মীদের উদ্দেশে বলেন তোমাদেরকে নিয়মিত লেখা পড়া করতে হবে এবং নিজেদেরকে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে গড়ে তুলতে হবে । তিনি আজ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে ছাত্রলীগের ৬৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন । উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক হাসান আরিফ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল আউয়াল,উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার, ভাইস চেয়ারম্যান মিন্টু রঞ্জন সাহা,পৌর মেয়র খলিলুর রহমান টিপু মোল্লা, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ করিম সাজু ,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ তফাজ্জল হোসেন,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ সেলিম রেজা প্রমূখ । অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ছাত্রনেতৃবৃন্দদের নিয়ে ৬৮ পাউন্ড ওজনের কেক কাটেন ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা