বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংঘর্ষিক কোনো কর্মসূচি দেবে না বিএনপি : ফখরুল

নিউজ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৫ জানুয়ারি কোনো জায়গায় সমাবেশ করার অনুমতি না পেলেও সাংঘর্ষিক কোন কর্মসূচি দেবে না বিএনপি। তবে অনুমতি পেলে তারা শান্তিপূর্ণ এই রাজনৈতিক কর্মসূচি পালন করতে চায় বলে জানিয়েছে দলটি।
mirja_740
সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে সিটি করপোরেশনের অনুমতি দেয়ার আগে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষে এ কথা জানান ফখরুল।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অথবা নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভা করতে বিএনপিকে অনুমতি দেবে।

মির্জা ফখরুল বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। বিএনপি কখনো সহিংসতায় বিশ্বাস করেনা। আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে চাই। আমরা এখনো আশাবাদী সরকার বিএনপিকে শান্তিপূর্ণভাবে সমাবেশ করার অনুমতি দেবে।

এর আগে সকালে দলের নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর বিএনপি নেতাদের সঙ্গে সমাবেশপূর্ব এক প্রস্তুতি সভা করেন মির্জা ফখরুল।
এসময় দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে, বিএনপির শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি দেয়ার আহ্বানও জানান তিনি।

ফখরুল বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে সম্ভব না হলে তার দল নয়া পল্টনে সমাবেশের জন্য প্রস্তুত আছে। সোহরাওয়ার্দী অথবা নয়াপল্টনে সমাবেশের অনুমতির বিষয়ে কর্তৃপক্ষ এখনও কিছু বলেনি।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, সরকার সমাবেশ করার জন্য সব ধরনের সহযোগিতা করবে। অনুমতি পেলে শান্তিপূর্ণ সমাবেশ করবে বিএনপি।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান