,

অনুমতির ব্যাপারে দুদলকেই চিঠি দেবে ডিএমপি

news-image

ডেস্ক রিপোর্ট (আমাদেরব্রাহ্মণবাড়িয়া.কম) : ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপিকে আগামী ৫ জানুয়ারি (মঙ্গলবার) রাজধানীতে সমাবেশ করার অনুমতি দেয়া হবে কিনা তা লিখিতভাবে জানিয়ে দেয়া হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)`র হেড কোয়াটার্স থেকে চিঠির মাধ্যমে আজ (সোমবার) বিকেলের মধ্যে জানিয়ে দেয়া হবে। ডিএমপির একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

এর আগে ৫ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণা দিয়ে ডিএমপি বরাবর চিঠি দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি। ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) পর্যায়ের এক কর্মকর্তা জাগো নিউজকে জানান, যেহেতু দু`দলই লিখিত আবেদন করে অনুমতি চেয়েছে, তাই সিদ্ধান্তটিও লিখিতভাবে জানানো হবে।

সিদ্ধান্তের বিষয়ে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের কর্মকর্তারা জানান, রোববার (৩ জানুয়ারি) বিষয়টি নিয়ে ডিএমপি কমিশনার খোদ কথা বলেছেন, তাই এ বিষয়ে কিছু বলতে পারবেন না।

এদিকে সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে গতকাল রোববার বিএনপি পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং আওয়ামী লীগ বঙ্গবন্ধু এভিনিউয়ে সমাবেশ করার অনুমতি চেয়েছে। তবে ‘ওপেন স্পেসে’ তাদের সমাবেশের অনুমতি দেয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছে ডিএমপি সূত্র।

এছাড়া  ডিএমপির আরো একটি সূত্রে জানা যায়, ৫ জানুয়ারি (মঙ্গলবার) সকাল থেকে রাজধানীতে সব ধরণের মিছিল-মিটিংয়ে নিষেধাজ্ঞা জারি হতে পারে।

উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের জাতীয় নির্বাচনকে `ব্যর্থ নির্বাচন` ও  ‘গণতন্ত্র হত্যা দিবস’ উল্লেখ করে ২০১৫ সালে জানুয়ারি থেকে টানা তিন মাস সরকার পতনের আন্দোলন করেছে বিএনপি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে