,

ভূমিকম্প : শাঁখারীবাজারে ফাটল, বংশালে হেলে পড়েছে ভবন

news-image

নিউজ ডেস্ক : রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সোমবার ভোর রাতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে পুরান ঢাকার বংশালে একটি ছয় তলা ভবন হেলে পড়েছে। ফাটল দেখা দিয়েছে শাঁখারীবাজারের একটি তিন তলা বাসায়।
ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আবদুল হালিম বলেন, সকালে খবর পেয়ে বংশালে মাজেদ সরদার রোডের ওই ছয় তলা ভবনে লোক পাঠানো হয়। ওখানে দুই ভবনের মাঝে চার ইঞ্চির মতো ফাঁকা ছিল। ভূমিকম্পের কারণে ফাঁকা স্থানটি এক হয়ে গেছে। রাজউককে খবর দেওয়া হয়েছে। তাদের প্রকৌশলীরা এসে পরবর্তী পরীক্ষা-নিরীক্ষা করবে।
এতে বড় কোনো ঝুঁকির আশঙ্কা না থাকায় ওই ভবনের বাসিন্দাদের সরানো হয়নি বলে জানান তিনি।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ব্রজেন কুমার সরকার জানান, ভূমিকম্পের পর শাঁখারীবাজার এলাকার ৬২ নম্বর হোল্ডিংয়ে পুরনো এক বাসায় ফাটল দেখা দেয়ায় সেখানেও লোক পাঠানো হয়। ওই বাসার বাসিন্দাদের নিরাপদে সরে যেতে বলা হয়।
কোতোয়ালি থানার এসআই আবদুল আজিজ বলেন, শাঁখারীবাজারে ফাটল ধরা তিন তলা ওই ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হলেও তিনটি পরিবার সেখানে বসবাস করছে। বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, পারিবারিক সূত্রে ওই ভবনের মালিক মোট ২২ জন। ভবনের অবস্থা খারাপ হওয়ায় বাকিরা অন্য স্থানে চলে গেছেন।
এদিকে সাভারের বাইপালে তিতার গ্যাস লাইনেও ফাটল দেখা গেছে। সিলেটের নির্মাণাধীন একটি ভবনের দেয়াল ধসে চারজন আহত হয়েছেন। এছাড়া ক্ষয়ক্ষতি মোকাবেলায় দেশজুড়ে টহল দিচ্ছে দমকল বাহিনী।
আজ ভোরে ভূমিকম্প সারা দেশে কেঁপে ওঠে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৭। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) দপ্তরের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উপকেন্দ্র ছিল মনিপুরের ইম্ফল থেকে ২৯ কিলোমিটার পশ্চিম উত্তর-পশ্চিম এবং ঢাকা থেকে ৩৫২ কিলোমিটার পূর্ব উত্তর-পূর্বে ভারত-মিয়ানমার সীমান্তের কাছাকাছি ৫৫ কিলোমিটার মাটির গভীর।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে