,

প্রথমবার আমিন খানের বিপরীতে মিমো

news-image

বিনোদন প্রতিবেদক : সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় টেকার পর ভাগ্য সুপ্রসন্ন হতে শুরু করেছে লামিয়া মিমোর। মিডিয়ায় এসে নিয়মিত নাটকে অভিনয়। এরই মধ্যে জনপ্রিয় অনেক অভিনেতার বিপরীতে অভিনয় করেছেন তিনি। তবে চিত্রনায়ক আমিন খানের বিপরীতে কাজ করা হয়নি কখনও। এবার সেটা করলেন। চলচ্চিত্রে নয়, একটি টেলিছবিতে আমিন খানের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। টেলিছবিটির নাম ‘ব্রেকআপ পার্টি’।

এটি পরিচালনা করেছেন আরিফুর জামান আরিফ। গত ২ ও ৩রা জানুয়ারি রাজধানীর বিভিন্ন লোকেশনে এর দৃশ্যায়ন শেষ হয়েছে।

টেলিছবিটিতে অভিনয় প্রসঙ্গে মিমো বলেন, আমিন খান ভাইয়ার বিপরীতে অভিনয় করার অনেক ইচ্ছা ছিল। আর সেটা এবার হয়েছে। খুবই ভালো একজন মানুষ তিনি। শুধু তা-ই নয়, অনেক সহযোগিতাপরায়ণও। আর টেলিছবিটির গল্প সুন্দর। আশা করছি দর্শকের ভালো লাগবে। টেলিছবিটি সামনের কোনো এক বিশেষ দিবসে প্রচার হবে বলে জানান মিমো। এদিকে বর্তমানে তার অভিনীত ‘নন্দিনী’ ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। এছাড়া নতুন বছরে আরও তিনটি নাটকে অভিনয়ের ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলেন জানিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে