,

বাংলাদেশে ধূমপায়ীরা মেডিকেল কলেজে পড়তে পারবে না!

news-image

বাংলাদেশে এখন থেকে ধূমপায়ী বা মাদকাসক্তরা মেডিকেল শিক্ষায় ঢুকতে পারবে না। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলছেন, আগামি শিক্ষাবর্ষ থেকেই এর বাস্তবায়ন শুরু হবে। এ জন্য শিক্ষার্থীকে ভর্তির সময় ডাক্তারি পরীক্ষা করিয়ে প্রত্যয়নপত্র জমা দিতে হবে।

স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘২০১৬-১৭ শিক্ষা বর্ষ থেকে এই নিয়ম বাস্তবায়ন শুরু হবে।
ঠিক কেন এই সিদ্ধান্ত, এবং এর বাস্তবায়ন কি ভাবে করা হবে – এ কথা জিজ্ঞেস করা হলে মন্ত্রী বলেন, ধূমপান এবং মাদকাসক্তি নিরুৎসাহিত করতেই এই পদক্ষেপ। ‘শুধু ভর্তি পরীক্ষায় পাস করলেই হবে না, তাকে একটি প্রত্যয়ন পত্র দেখাতে হবে যে সে ধূমপায় বা মাদকাসক্ত নয়’ – বলেন মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, এই সার্টিফিকেট হবে বাধ্যতামূলক এবং একজন ডাক্তারকে দিয়ে এটি সত্যায়িত করাতে হবে।
মেডিক্যাল কলেজে ভর্তি হবার পর যদি কেউ ধূমপান শুরু করে তাহলে কি হবে? এ প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, সে ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষ যাতে তাকে সতর্ক করতে পারে এবং তার পর শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে এমন সুযোগ থাকবে। তিনি আরো বলেন, পুরোপুরি সাফল্য হয়তো উদ্যোগের প্রথমেই পাওয়া যাবে না, তবে এক্ষেত্রে অভিভাবকদেরও ভুমিকা রাখতে হবে।

তবে এ ব্যাপারে কোন আইন হবে কিনা তা স্পষ্ট করেন নি মন্ত্রী।
তিনি বলেন, ডাক্তাররা যেন ধূমপান না করেন সে কথা তিনি তাদের উদ্দেশ্যে অনেকবার বলেছেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা