বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থী আহত

news-image

সোমবার ভোররাতের ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের অন্তত ১৬ শিক্ষার্থী আহত হয়েছেন। ভূমিকম্পের ভয়ে ভবন থেকে লাফিয়ে পড়লে ও হুড়োহুড়ি করে নামতে গেলে এ ঘটনা ঘটে।

আহত ছাত্রদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে সার্জেন্ট জহুরুল হক হলের এক ছাত্রের অবস্থা আশঙ্কাজনক।

জহুরুল হক হলের ওই শিক্ষার্থী ভূমিকম্পের তীব্রতায় আতঙ্কিত হয়ে পাঁচতলা ভবনটির ছাদ থেকে নিচে লাফ দেন। গুরুতর আহত অবস্থায় সহপাঠীরা তাঁকে ঢামেকে নিয়ে যান। আহত ছাত্রটি বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

এ ছাড়া ভবন থেকে লাফিয়ে পড়ে ও আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়ে আহত হয়েছেন আরো আটটি হলের অন্তত ১৫ শিক্ষার্থী।

মুহসীন হলের দোতলা থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন দুই শিক্ষার্থী। এ হলের কয়েকজন শিক্ষার্থী এনটিভি অনলাইনকে জানান, মুহসীন হলের কাঠামো জরাজীর্ণ হওয়ায় আতঙ্কিত শিক্ষার্থীরা ভূমিকম্প শেষ হওয়ার বেশ পরেও ভবনের বাইরে অনস্থান করেন।

কবি জসীমউদ্‌দীন হলের তিনতলা থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন আরো তিন শিক্ষার্থী। এ ছাড়া ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের তিনজন, অমর একুশে হলের তিনজন, মাস্টারদা সূর্য সেন হলের দুজন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের দুজন ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের এক শিক্ষার্থী আহত হন।

সূর্য সেন হলের প্রভোস্ট ড. এ এস এম মাকসুদ কামাল জানান, আহত শিক্ষার্থীদের খোঁজখবর নেওয়া হচ্ছে।

আজ ভোররাত আনুমানিক ৫টার দিকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বড় ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৮। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফল থেকে ৩৩ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান