,

ভূমিকম্পে সাভারে গ্যাসলাইন ফেটে অগ্নিকাণ্ড

news-image

ভূমিকম্পের প্রচণ্ড কাঁপুনিতে গ্যাসলাইনের পাইপ ফেটে ধরা আগুনে ব্যস্ত রাস্তায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় নবীনগর-কালিয়াকৈর সড়কে।

ভোর ৫টা ৭ মিনিটে বাইপাইল-আবদুল্লাহপুর ও নবীনগর-কালিয়াকৈর মহাসড়কের বাইপাইল মোড়ে এ ঘটনা ঘটে।

দমকল সূত্র জানায়, ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে সেখানে বিসমিল্লাহ আজমেরী প্লাজার সামনে তিতাস গ্যাসের ভূগর্ভস্থ সরবরাহ লাইন ফেটে যায়।

সেখান থেকে বের হয়ে আসা গ্যাসের আগুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ডিইপিজেড ফায়ার স্টেশনের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ডিইপিজেড ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা হামিদুর রহমান জানান, প্রায় ৩৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ভূমিকম্পের প্রচণ্ড কাঁপুনিতে লাইনের পাইপ ফেটে এ ঘটনা ঘটতে পারে বলেও জানান তিনি। সড়কের আগুন নিভিয়ে ফেলার পর স্বাভাবিক হয় যান চলাচল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে