,

সুখী দাম্পত্যের জন্য প্রয়োজন প্রতি মাসে ১১ বার যৌনমিলন!

news-image

লাইফস্টাইল ডেস্ক : দাম্পত্যে যৌন মিলনের গুরুত্ব অপরিসীম। বিয়ের পর সম্পর্কটাকে আরও জোরদার করে তুলতে এ ব্যাপারে দু’জনের বোঝাপড়াটা ঠিকঠাক হওয়া খুব দরকার।

কিন্তু তার ‘ফ্রিকোয়েন্সি’ ঠিক কতটা হওয়া উচিত? 

এ বিষয়ে সাইকোথেরাপিস্ট এম গ্যারি নিউম্যান জানান, মাসে অন্তত ১১ বার যৌন মিলন খুশি রাখবে সদ্য বিবাহিতদের।

তার গবেষণায় উঠে এসেছে সদ্য বিবাহিত দম্পতিরা সাধারণত মাসে ৩ থেকে ৪ বার মিলিত হন। কিন্তু, যদি অন্তত পক্ষে ১১ বার মিলিত হওয়া যায় এক মাসে, তবে সদ্য বিয়ে করা দম্পতি মানসিক ভাবে অনেক বেশি সুস্থ থাকেন।

নিউম্যানের মতে, বিয়ের প্রথম দুই বছরে অন্তত দম্পতিদের একটু বেশি বার মিলিত হওয়া উচিত। তাতে সম্পর্কে অন্তরঙ্গতা ও উত্তেজনা বজায় থাকে। 

বেশ কিছু সদ্য বিবাহিত অথচ অসুখী দম্পতির ওপর সমীক্ষা চালিয়ে নিউম্যান দেখেছেন, কম বার যৌন মিলনের ফলে তাদের জীবনে মানসিক চাপ, আর্থিক চিন্তা, অনিদ্রার মতো সমস্যা অনেকটাই বেড়েছে। মোট ৪০০ জন মহিলাকে সুখী ও অসুখী- এই দুই ভাগে ভাগ করে সমীক্ষা চালান নিউম্যান। তার নতুন ‘রিকানেক্ট টু লাভ ইনটেনসিভ প্রোগ্রামে’ দিনভর দম্পতিদের কাউন্সেলিং করেন নিউম্যান। সেই প্রোগ্রামে স্বামী, স্ত্রী দু’জনকেই কোনও রকম ভার্চুয়াল সম্পর্ক বা অনলাইন বন্ধুত্বে যেতে বারণ করেন নিউম্যান।

কেন ভার্চুয়াল সম্পর্ক দাম্পত্যের ক্ষতি করতে পারে, তা নিজের ‘ইমোশনাল আইডেন্টিটি:  হাউ টু অ্যাফেয়ার-প্রুফ ইয়োর ম্যারেজ অ্যান্ড টেন আদার সিক্রেট্স টু আ গ্রে রিলেশনশিপ’ বইয়ে সবিস্তারে ব্যাখ্যা করেছেন নিউম্যান। সূত্র : আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা