,

আইএস নেতা ভেবে আরেক বাগদাদির টুইটার একাউন্ট বন্ধ

news-image

তার নাম আইয়াদ আল-বাগদাদি, এবং তিনি মধ্যপ্রাচ্যে গণতন্ত্রের দাবিতে যে 'আরব বসন্ত' আন্দোলন ছড়িয়ে পড়েছিল তার একজন কর্মী। কিন্তু দুদিন আগে তার টুইটার একাউন্টিটি বন্ধ করে দেয়া হয়েছিল , কারণ টুইটার কর্তৃপক্ষ মনে করেছিল তিনিই বুঝি ইসলামিক স্টেটের নেতা আবুবকর আল-বাগদাদি।

আইয়াদ আল-বাগদাদি উগ্রপন্থার বিস্তার নিয়ে গবেষণাও করেন। টুইটারে তার ৭০ হাজার অনুসারী আছে, এবং টুইটারে তিনি প্রায়ই ইসলামিক স্টেটকে ব্যঙ্গ বিদ্রূপ করেন।

তবে তার নামের সাথে মিলের কারণে এর আগে ইন্দোনেশিয়ান সংবাদপত্র রিপাবলিকা এবং নিউইয়র্ক পোস্টও তাকে ইসলামিক স্টেটের স্বঘোষিত খলিফা বলে ভুল করেছে। এর পর টুইটারও একই ভুল করলো।

আল-বাগদাদি বলেন, তার টুইটার একাউন্টটি আধঘন্টার জন্য বন্ধ ছিল। বিবিসিকে তিনি বলেন, টুইটার তাকে একটি বার্তা পাঠিয়ে জানায় তিনি তাদের নিয়মনীতি লংঘন করেছেন, কিন্তু ঠিক কি করেছেন তা সুনির্দিষ্ট করে বলে নি।

twitter_el_bagdadi_mistakeImage copyrightGetty
Image captionটুইটার এ ঘটনা নিয়ে কোন মন্তব্য করে নি

মি. আল-বাগদাদি টুইটারের আচরণকে বর্ণবাদী বলে আখ্যায়িত করেন। তিনি এক টুটটে লেখেন, আমার মনে হয়না এমন কোন আরব দেশ আছে যেখানে 'আল-বাগদাদি' পদবীওয়ালা অন্তত: একটি পরিবার নেই।

ঘটনাটি নিয়ে টুইটার কর্তৃপক্ষ কোন মন্তব্য করে নি।

আইএস এসব মাধ্যমকে তাদের প্রচারের জন্য কাজে লাগাচ্ছে এমন অভিযোগের পর টুইটার সম্প্রতি তাদের নিয়মকানুনে পরিবর্তন এনেছে।

কোম্পানিটি বলছে, টুইটার ব্যবহারকারীদের সন্ত্রাসবাদে উৎসাহ যোগানো অনুমোদন করা হবে না।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা