,

ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো সৌদি আরব

news-image

আন্তর্জাতিক ডেস্ক : শিয়া মুসলিমদের বিশিষ্ট ধর্মীয় নেতা শেখ নিমর আল-নিমর এর মৃত্যুদণ্ড কার্যকর করার পর নানান ঘটনার জের ধরে ইরানের সাথে সকল প্রকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরব। শুধু তাই নয়, ইরানের সকল কূটনীতিককে ৪৮ ঘণ্টার মধ্যে দেশত্যাগেরও নির্দেশ দেয়া হয়েছে।
এই ঘটনার পর দেশ দুটিকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

শিয়া নেতা শেখ নিমর আল-নিমর এর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আঞ্চলিক দুই দেশের মধ্যে উত্তেজনা ব্যাপকহারে বেড়েছে। ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে উত্তেজনার সেই পারদ আরো একধাপ বাড়িয়ে দিয়েছে সৌদি আরব।
এরই মধ্যে ইরানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ এনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল যুবায়ের বলেছেন, ইরান অস্ত্র বিতরণ করছে এবং এই অঞ্চলে একটি সন্ত্রাসী সেল তৈরি করছে।

মি. যুবায়ের আরো বলেছেন যে, ইরান অস্ত্র বিতরণ করছে এবং সৌদি আরবসহ এই অঞ্চলে সন্ত্রাসী সেল তৈরি করছে।
এর ইতিহাস নেতিবাচক ও আগ্রাসী হস্তক্ষেপ ঘটনা; মৃত্যু ও ধ্বংস দিয়ে পরিপূর্ণ। আর একারণেই ইরানের সাথে সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে।
আর তাই ইরানের কূটনৈতিক মিশন, দূতাবাস, কনসুলেট এবং এই সংক্রান্ত অফিসের সকল কর্মকর্তাকে দুই দিনের মধ্যে ইরান ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে গতকাল শেখ নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে ইরানে শিয়া মতাবলম্বীরা তেহরানে সৌদি আরবের দূতাবাস ভবনে আগুন ধরিয়ে দিয়েছিলো।

অন্যদিকে মুসলিম বিশ্বের শক্তিশালী দুই দেশ শিয়া অধ্যুষিত ইরান ও সুন্নি অধ্যুষিত সৌদি আরবের মধ্যে উদ্বেগ বাড়তে থাকায় দেশ দুটিকে শান্ত হবার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা