,

ঢাকায় ভূমিকম্পের সময় হুড়োহুড়িতে একজনে মৃত্যু

news-image

বাংলাদেশের রাজধানী ঢাকায় ভূমিকম্পের সময় হুড়োহুড়িতে বাড়ি থেকে নামতে গিয়ে একজনে মৃত্যু হয়েছে খবর পাওয়া যাচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ি থেকে জানানো হয়েছে মৃত ব্যক্তি আতংকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে বলে ধারনা করা হচ্ছে।
আরো অন্তত ৩০ জনের মতো ভোর থেকে হাসপাতালে এসেছেন। তাদের সবাই একরকম হুড়োহুড়িতে আহত হয়েছেন।
তবে একজন বাদে বাকি সবাইকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।
কোন ভবনে ক্ষয়ক্ষতির বিষয়ে এখোনো জানা যায়নি।

ওদিকে ভূমিকম্পের উৎসস্থল ইম্ফলে নতুন একটি ৬ তলা ভবন ধসে পড়েছে।
সেখানকার পুলিশ বলছে, এখনো পর্যন্ত একজনের মৃত্যুর খবর তারা পেয়েছেন।
কোলকাতা থেকে সংবাদদাতা অমিতাভ ভট্টশালী জানিয়েছেন মনিপুরের সাথে টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বাংলাদেশে বিভিন্ন জেলায় ভোর পাঁচটার খানিক পরে ৬ দশমিক আট মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়েছে।
ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৩৫৭ কিলোমিটার ।

ঢাকায় অনেকেই বলছেন এর আগে তারা এমন শক্তিশালী ধাক্কা অনুভব করেন নি।
এসময় ঢাকার বিভিন্ন স্থানে মানুষজনকে আতঙ্কিত হয়ে বাড়িঘর ছেড়ে রাস্তায় বের হয়ে আসতে দেখা গেছে। ঢাকায় দিনের আলো ফোটার আগেই রাস্তা হটাত সরগরম হয়ে ওঠে তাদের উপস্থিতিতে।
উৎস এলাকাটিকে একটি ভূমিকম্প প্রবণ এলাকা বলা হয়।

দক্ষিণ এশিয়ার দেশ নেপালে ২০১৫ সালে এপ্রিলে শক্তিশালী ভূমিকম্পে ৯ হাজারের মতো মানুষ মারা গেছে।
প্রায় ১০ লাখের মতো ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ২০০৫ সালে পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরে আর এক ভূমিকম্পে ৭৫ হাজার মানুষ নিহত হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে