,

ভূমিকম্পে ভারতের মনিপুর লণ্ডভণ্ড, নিহত ৪ আহত শতাধিক

news-image

ভারতের মনিপুরে এক শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত ৪ জন নিহত ও শতাধিক আহত হবার খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া। ভূমিকম্পে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮ রিখটার স্কেল। এর উৎপত্তিস্থল ভারতের মনিপুর রাজ্য। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ছিল ৩৫৭ কিলোমিটার। ভূকম্পনটি ভোর ৫টা ৭ মিনিটে শুরু হয়ে প্রায় মিনিট খানেক স্থায়ী হয়।

এই ভূমিকম্পের উৎপত্তিস্থল মনিপুর সেখানকার পরিস্থিতি সম্পর্কে বিবিসি বাংলার সাংবাদিক অমিতাভ ভট্টশালী বলেন, মনিপুরের বেশিরভাগ  টেলিফোন কাজ করছে না। যে দু-এক জনের সাথে কথা বলে জানতে পেরেছি অন্তত ২ জন মারা গেছেন। প্রায় ৫০ জনের মত আহত হয়েছে। বেশ কিছু বাড়ি-ঘর ভেঙ্গে পরেছে ইস্ফলের আশেপাশের এলাকায়। কিন্তু ইস্ফলের বাইরে দূরবর্তী স্থান থেকে এখন পর্যন্ত  তেমন কোন খবর জানতে পারিনি।

মনিপুর বিশ্ববিদ্যালয়ের ভূ বিজ্ঞানের অধ্যাপক প্রফেসর সৈয়দা ইবুতুমি জানিয়েছেন ভূমিকম্পের যেটা উৎপত্তিস্থল সেটা ইস্ফল শহর থেকে ২৯ কিলোমিটার পশ্চিম দিকে তামিলনাড়–র কাছে।

এদিকে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে ভূমিকম্পে মনিপুরের ইম্ফলে অনেক ঘরবাড়ি বিনষ্ট হয়েছে। অনেক দেয়াল ও রাস্তায় ফাটল ধরেছে। ভারতের আবহাওয়া বিভাগ বলছে, ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতি সম্পর্কে খোঁজ খবর নেয়া হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে এক বার্তায় জানিয়েছেন, ইতিমধ্যে গৌহাটিতে একটি কমিটি গঠন করার পর ওই কমিটি ভূমিকম্পের ক্ষয়ক্ষতি সম্পর্কে তথ্য সংগ্রহ করছে। এছাড়া মোদি স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং যিনি আসামে অবস্থানে করছেন তাকে মনিপুরে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়ে যথাযথ ব্যবস্থা  নেয়ার নির্দেশ দেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা