,

ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন সৌদি আরবের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরব। দেশটির শিয়া নেতা আয়াতুল্লাহ শেখ নিমরের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ইরান আপত্তি ও প্রতিবাদ করায় রিয়াদ সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেয়।
সৌদি রাজতান্ত্রিক সরকারের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী আদেল আজ-জুবায়ের ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেন। তিনি জানান, ৪৮ ঘণ্টার মধ্যে ইরানের কূটনৈতিক মিশনের সবাইকে সৌদি আরব ছেড়ে চলে যাওয়ার কথা বলা হয়েছে। ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানলে প্রেস টিভি এ খবর দিয়েছে।
এর আগে, রাজধানী তেহরানে বহু মানুষ সৌদি দূতাবাসের সামনে বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা শেখ নিমরের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ ও নিন্দা জানান। শনিবার সৌদি সরকার রাষ্ট্রদ্রোহিতার ভিত্তিহীন অভিযোগ শেখ নিমরকে অত্যন্ত বর্বরভাবে মৃত্যুদণ্ড দেয়। এর বিরুদ্ধে সারা বিশ্বে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা