,

সারাদেশে ৬.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত

news-image

আজ সোমবার (০৪ জানুয়ারি) ভোর ৫টা ৫ মিনিটের দিকে ঢাকাসহ সারাদেশে তীব্র ভূমিকম্প অনুভূত হয়।
রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮। প্রায় ২০-২৫ সেকেন্ড ধরে চলে এই কম্পন।

মার্কিন ভূতাত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে।
ভুমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৩৫২ কিলোমিটার পূর্ব উত্তর-পূর্ব দিকে ভারতের মণিপুরের ইম্ফলে। কেন্দ্রস্থলটি সিলেটের করিমগঞ্জের খুব কাছে। ফলে সবেচেয়ে বেশি অনুভূত হয়েছে সিলেটে। সিলেটে কম্পনের মাত্রা ছিল ৪। চট্টগ্রামে ৩।

ভূমিকম্পটি তার কেন্দ্রস্থল থেকে ৭৬১ কিলোমিচার পর্যন্ত বিস্তৃত ছিল।
দু দফায় সংঘঠিত এ ভূমিকম্পে আতঙ্কিত মানুষজন বাড়ি-ঘড় ছেড়ে নিরাপদে বাইরে খোলা জায়গায় অবস্থান নেয়। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সা‍র্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ভজন কুমার সরকার জানান, ভোর ৫টা ৪০ মিনিট পর্যন্ত রাজধানীর কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কোনো ভবন হেলে পড়ার খবরও পাওয়া যায়নি।
বাংলাদেশ আর্থকোয়েক সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে ভূমিকম্পের ফলে আতঙ্কিত হবার কিছু নেই।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা