,

যমজ হলেও জন্ম দুই সালে

news-image

ডেস্ক রিপোর্ট : জেইলিন ভ্যালেন্সিয়া ও লুই ভ্যালেন্সিয়া জুনিয়র যমজ ভাইবোন। বয়সের পার্থক্য দুই মিনিটের। কিন্তু দুজনের জন্ম হয়েছে দুটি ভিন্ন সালে। জেইলিন ভ্যালেন্সিয়ার জন্ম ২০১৫ সালে, আর লুই ভ্যালেন্সিয়ার ২০১৬ সালে।

যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোর একটি হাসপাতালে জন্ম হয় এ দুই ভাই-বোনের । ২০১৫ সালের ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে ভূমিষ্ঠ হন জেইলিন; আর ২০১৬ সালের ১ জানুয়ারির ১২টা ১ মিনিটে ভূমিষ্ঠ হন লুই জুনিয়র। যমজ হওয়া সত্ত্বেও দুটি ভিন্ন সালে জন্ম হওয়ার এই ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম।

কেজিটিভি নামে একটি টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, এ বছরের জানুয়ারির শেষের দিকে ওই যমজ বাচ্চা দুটির জন্ম হওয়ার কথা ছিল। কিন্তু একটি বাচ্চা উল্টো অবস্থানে থাকায় মেডিকেল সেন্টারের চিকিৎসকেরা সময়ের আগেই মা মেরিবেল ভ্যালেন্সিয়াকে মেডিকেল সেন্টারে ডেকে নিয়ে আসেন।

বাচ্চা দুটির বাবা লুই ভ্যালেন্সিয়া বলেন, একসঙ্গে দুটি স্বাস্থ্যসম্মত বাচ্চা পাওয়া নতুন বছরের আশীর্বাদ। তিনি বলেন, ‘আমরা আসলে ঘড়ির দিকে তাকিয়ে ছিলাম। দেখছিলাম নতুন বছরের প্রথম সন্তানটি আমরাই জন্ম দিচ্ছি কি না!’

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা