,

অবসরের ঘোষণা শাহরুখ খানের

news-image

বিনোদন ডেস্ক : অবসরে যাচ্ছেন কিং খান শাহরুখ। নিজেই এই ঘোষণা দিলেন শাহরুখ। এমন কথা শোনার পর স্বভাবতই ভেঙে পড়ার কথা কোটি ভক্তের হৃদয়। ইতিমধ্যে ৫০-এ পা দিয়ে ফেলেছেন। বলিউডে দুই যুগ পারও করে দিয়েছেন। প্রাপ্তির খাতা বিপুল সম্ভারে শোভিত। জিতেছেন অসংখ্য পুরস্কার। এরপরই ঘোষণা দিলেন অবসরের। 
তবে একটি শর্ত অবশ্য দিয়ে রেখেছেন শাহরুখ। সেটি পূরণ হলেই তবে অবসরে যাবেন। আর তা হলো জাতীয় পুরস্কার। জাতীয় পুরস্কার পেলেই নাকি তিনি অবসরে চলে যাবেন। এমন কথাই জানালেন বলিউড বাদশাহ।
শাহরুখ বলেন, ‘জাতীয় পুরস্কার পাওয়ার পরই অবসর নেয়ার কথা ভাববো, তার আগে নয়।’
সুতরাং আপাতত শাহরুখ ভক্তদের চিন্তা না করলেও চলছে। তবে তার পরবর্তী সিনেমা ‘ফ্যান’-এর জন্য নাকি জাতীয় পুরস্কার পেতেও পারেন বলে তিনি মনে করছেন। বাকিটা সময়ই বলবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা