,

আফগানিস্তানকে ২-১ গোলে হারিয়ে সাফের শিরোপা ভারতের

news-image

স্পোর্টস ডেস্ক : গত আসরের চ্যাম্পিয়ন আফগানিস্তানকে ২-১ গোলে হারিয়ে সপ্তমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুললো স্বাগতিক ভারত। এর আগে ১৯৯৩, ১৯৯৭, ১৯৯৯, ২০০৫, ২০০৯ ও ২০১১ সালে সাফ চ্যাম্পিয়ন হয় দলটি। 
কেরালার ত্রিবান্দ্রাম স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি শুরু থেকেই জমে ওঠে। সমানে চলতে থাকে বল দখলের লড়াই আর আক্রমণ-পাল্টা আক্রমণ। প্রথমার্ধে দুই দলই ছিল অতি সাবধানী ভূমিকায়। গোল দিতে না পারলেও অন্তত গোল খাওয়া চলবে না। গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ। 
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ধার বাড়াতে থাকে উভয় দলই। ৭০ মিনিটে প্রথমে লিড নেয় আফগানিস্তান। জুবায়ের আমিনির গোলে নিরব হয়ে যায় স্বাগতিক দর্শকরা। তবে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি তারা। জেজে লালপাখলুয়ার গোলে সমতায় ফেরে ভারত। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলের সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১০১ মিনিটে ম্যাচের জয়সূচক গোলটি করেন অভিজ্ঞ সুনীল ছেত্রী। শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে শিরোপা জয় করেই ঘরের মাঠে এবারের সাফ মিশন শেষ করে ভারত।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা