,

আইএস সৃষ্টি করেছেন ওবামা-হিলারি : ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামাকে নিয়ে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট-আইএস সৃষ্টি করেছেন।
এমন মন্তব্য করেছেন রিপাবলিকান দল থেকে দেশটির প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে এক নির্বাচনী বিতর্কে ট্রাম্প শনিবার এ মন্তব্য করেন বলে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়।
ট্রাম্প বলেন, 'তারা আইএস সৃষ্টি করেছেন। হিলারি ক্লিনটন আইএস সৃষ্টি করেছেন। ওবামাকে সঙ্গে নিয়ে আইএস সৃষ্টি করেছেন হিলারি।' ট্রাম্প মূলত যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা সরকারের প্রথম মেয়াদের কথাই উল্লেখ করেছেন। ওই সময় পররাষ্ট্রমন্ত্রী ছিলেন ডেমোক্রেট দল থেকে প্রেসিডেন্ট পদে অন্যতম মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন।
বিতর্কে ট্রাম্প আরও বলেছেন, ইরান এবং সৌদি আরবের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র দেশটিকে (সৌদি আরব) কব্জা করে নিতে চাওয়ারই লক্ষণ।
তিনি বলেন, ইরানের তেহরানে সৌদি দূতাবাসে হামলা চালানো হয়েছে। সৌদি আরব দখলে নিতে চায় ইরান। তারা তেল চায়, ঠিক না? তারা সবসময়ই তা চেয়েছে। এরআগেও নির্বাচনী বিতর্কে নানাভাবে হিলারির সমালোচনা করে বক্তব্য রেখেছেন ট্রাম্প।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা