,

আমিরকে সুযোগ দেয়া উচিৎ : ম্যাককালাম

news-image

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম বলেছেন, আমিরের মতো প্রতিভাবান ক্রিকেটারকে ফের তার ক্যারিয়ার শুরু করার অনুমতি দেয়া উচিৎ। রোববার এ কথা বলেছেন তিনি।
আমির চলতি মাসে নিউজিল্যান্ডের সঙ্গে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচের প্রাথমিক দলে সুযোগ পেয়েছেন। তাকে মূল একাদশে খেলানোর কথা বলেছেন ম্যাককালাম।
তবে নিউজিল্যান্ড সফরে খেলা নির্ভর করবে দেশটি থেকে তাকে ভিসা দেয়ার অনুমতির ওপর।
মাত্র ১৮ বছর বয়সে স্পট ফিক্সিং কেলেংকারিতে নাম লেখান আমির। পরে ৫ বছর নিষেধাজ্ঞা পান আইসিসি থেকে। তিন মাস কারাভোগও করেন তিনি। ৫ বছর নিষেধাজ্ঞা শেষে ফের জাতীয় দলে ফিরছেন আমির। বিপিএলে এবং ঘরোয়া ক্রিকেটে ভালো খেলায় নির্বাচকদের নজরে আসেন ২৩ বছর বয়সী এ বাঁহাতি বোলার। তার নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে। তাই তাকে আবারও আন্তর্জাকি ক্রিকেটে খেলার সুযোগ দেয়ার কথা বলেছেন কিউই অধিনায়ক।

ম্যাককালাম বলেন, আমির একজন তরুণ খেলোয়াড়। সে পুনর্বাসনের মাধ্যমে ফিরে এসেছে। তাই তাকে আরেকবার সুযোগ দেয়া দরকার।
তিনি বলেন, আমির যদি আবার আমাদের সামনে বল করেন তাহলে আমরা তাকে একজন তরুণ খেলোয়াড়ই মনে করবো। সে একজন উদীয়মান খেলোয়াড় হিসেবে কিছু ভুল করেছে। এটা আমাদের কখোন ভাবা যাবে না।
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের নির্বাহী প্রধান ডেভিড হোয়াইটও আমিরকে আরেকবার সুযোগের কথা বলেছেন। তবে এটা তার একান্ত মন্তব্য বলে জানান তিনি।
এদিকে নিউজিল্যান্ডের ভিসা অফিস থেকে জানানো হয়েছে, আমিরের ভিসার বিষয়ে এখন পর্যন্ত কোনো আবেদন করা হয়নি। তবে আবেদন করা হলে বিষয়টি ভেবে দেখা হবে। তবে এজন্য আরো এক সপ্তাহ অপেক্ষা করতে হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা