বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সাফের শিরোপা পুনরুদ্ধার করল ভারত

news-image

আফগানিস্তানকে ২-১ গোলে পরাজিত করে সাফ চ্যাম্পিয়নশিপের ১১তম আসরের শিরোপা জিতল ভারত। সাফ ফুটবলে ভারতের এটি রেকর্ড সপ্তম শিরোপা। এ দিন ভাতের পক্ষে লালপেখলুয়া ও ছেত্রি একটি করে গোল করেন। আর আফগানিস্তানের পক্ষে গোল করেন জুবায়ের আমিন। এরআগে ১৯৯৩, ১৯৯৭, ১৯৯৯,২০০৫, ২০০৯, ২০১১ সালে সাফ খেতাব ঘরে তুলে ভারত।
রোববার ভারতের কেরালার ত্রিবান্দ্রাম ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এ ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচের শুরু থেকেই ছিল জমাটি লড়াইয়ের আভাস। কখনও ভারত কখনও বা আফগান শিবির করেছে আক্রমণ। কিন্তু গোল যেন ছিল সোনার হরিণ। খেলার ১১ মিনিটে চমৎকার একটি সুযোগ পেয়েছিল আফগানিস্তান। ফয়সাল শায়েস্তের বাঁপায়ের বিপজ্জনক শট ঠেকিয়ে দেন গোলকিপার গুরপ্রিত। কর্নারের বিনিময়ে দলকে রক্ষা করেন তিনি।
১৪ মিনিটে ভারতের ভাগ্য ক্রসবারে ধাক্কা খেয়ে ফিরেছে। জেজে লালপেখলুয়ার কাছ থেকে বল পেয়ে হলিচরন নারজারি চেষ্টা করেছিলেন। গোলকিপার ঠেকিয়েছেন। ফিরে আসা বলে হেড করেছিলেন জেজে। সেটিও ফিরে আসে ক্রসবারে লেগে। সুনীল ছেত্রি কাছে থাকলেও সুযোগটা নিতে পারেননি। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়।
দ্বিতীয়ার্ধে নতুন রণ কৌশলে প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ে দুই দলই। কিন্তু কাজের কাজ হচ্ছিল না। তবে ৭০ মিনিটের পর হঠাত ঝড়ে স্কোর ১-১। প্রথম আক্রমণ আফগানিস্তানের। ৭০ মিনিটে ফয়সালের পাসে দেয়া বলে খুব সহজেই ভারতের জাল কাঁপান আফগানিস্তানের জুবায়ের আমিরি। ১-০ তে লিড নেয়া আফগান শিবির তখন উল্লাসে মত্ত। তবে এই উল্লাস মিনিট দুয়েক পর দেখা যায় ভারত শিবিরে। ৭২ মিনিটে গোল করে ভারতকে সমতায় ফেরান জেজে লালপেখলুয়া। নারজারি ক্রসে হেড নিয়েছিলেন সুনীল ছেত্রি। বক্সের ভেতর থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন জেজে (১-১)।
৮৭ মিনিটে গোল পেতে পারত ভারত। বক্সের সামান্য বাইরে থেকে ফ্রি-কিক নিয়েছিলেন ভারতের সুনীল ছেত্রি। কিন্তু আফগান গোলরক্ষক চিতার মতো লাফিয়ে বিপদমুক্ত করেন। আফসোস স্বাগতিক শিবিরে। ম্যাচের অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে বাজিমাত করতে পারত আফগান শিবির। কিন্তু ভাগ্য সহায় হয়নি। বক্সের বাইরে থেকে নেয়া আলিখিলের ভলি চলে যায় পোস্টে বাতাস লাগিয়ে। ফলে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় ১-১ গোলে সমতায়।
ম্যাচ গড়া অতিরিক্ত ৩০ মিনিটে। শুরুর দিকেই বাজিমাত করে ভারত। অতিরিক্ত সময়ে ১১ মিনিটে মাঝ মাঠ থেকে লম্বা পাস বক্সের কাছাকাছি পেয়ে শুয়ে শট নে সুনীল ছেত্রি। ঠেকাতে পারেনি আফগান গোলরক্ষক। ২-১ এ লিড নেয় স্বাগতিক ভারত। শেষের দিকে কপাল খারাপ আফগানিস্তানের। আফগানদের নেয়া একটি শট পোস্টে লেগে ফেরত আসে। না হলে নিশ্চিত ম্যাচ গড়াতো টাইব্রেকারে। তবে তা হয়নি। ভাগ্য ভালো ভারতেরই। আর শেষবারের মতো সাফ ফুটবল খেলতে আসা আফগানদের সান্ত¡না পেতে হচ্ছে রানার্স আপের ট্রফি নিয়েই।
এদিকে, অতিরিক্ত সময়ের শেষের দিকে বাজে রেফারিংয়ে বিরক্ত ছিল আফগান শিবির। আফগাস্তিনের কোচতো ক্রোধে ছটফট করলেন। খেলোয়াড়দের সঙ্গেও রেফারির হলো উত্তপ্ত বাক্য বিনিময়। হলুদ কার্ড দেখিয়ে পরিস্থিতি ঠান্ডা করেন রেফারি।
গ্রুপপর্বে নেপালকে ৪-১ ও শ্রীলঙ্কাকে ২-০ তে হারিয়েই গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে পৌঁছেছিল ভারত। সেমিফাইনালে জিততে মালদ্বীপের সঙ্গে লড়াই করতে হয়েছিল ভারতকে। কিন্তু ফাইনালে আসতে আফগানদের কেউই ন্যূনতম বাধাও দিতে পারেনি। অন্যদিকে, গ্রুপপর্বে বাংলাদেশকে ৪-০, ভুটানকে ৩-০, মালদ্বীপকে ৪-১ গোলে উড়িয়ে দেয় তারা। সেমিফাইনালে শ্রীলঙ্কাতো ৫-০ গোলে স্রেফ উড়ে যায় আফগানদের সামনে।
সাফ ফুটবলের গত দুই আসরেও (২০১১ ও ২০১৩) ফাইনালে মুখোমুখি হয়েছিল আফগানিস্তান ও ভারত। একবার ভারত, আরেকবার আফগান শিবির চুমু আঁকে শিরোপায়। প্রথমবার ঘরের মাঠে আফগানিস্তানকে বিধ্বস্ত করে শিরোপা জেতে ভারত (২০১১)। ফাইনালে ভারত জিতেছিল ৪-০ গোলে। এর শোধ আফগানিস্তান অবশ্য তোলে পরের আসরেই (২০১৩, নেপালে)। ফাইনালে ভারতকে ২-০ গোলে হারিয়ে প্রতিশোধের সঙ্গে প্রথমবারের মতো সাফ ফুটবলের শিরোপাও জেতে আফগান শিবির। এবার ঘরের মাঠে নেপাল সাফ ফুটবলে ফাইনালে হারার শোধটা ভালোমতোই নিল ভারত।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান