,

শপথ নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই গুলিতে নিহত মেক্সিকোর নারী মেয়র

news-image

আন্তর্জাতিক ডেস্ক : শপথ নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই আততায়ীর গুলিতে মারা গেলেন মেক্সিকোর নারী মেয়র গিসেলা মোতার (৩৩ )। টেমিক্সকোর বাড়িতে ঢুকে তাকে গুলিতে ঝাঁঝরা করে দেয় আততায়ীরা৷
শনিবার এ ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে জানায় বিবিসি।
রাজধানী মেক্সিকো সিটি থেকে ৯০ কিলোমিটার দূরে টেমিক্সকো শহরে মেয়র পদে নির্বাচিত হন মোতা৷ শপথ নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তাকে গুলি করে হত্যা করা হয়৷

পুরো ঘটনায় ক্ষুব্ধ দেশবাসী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়েছে। মেয়রের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন দেশের রাষ্ট্রপ্রধান।

মেক্সিকোর টিমিক্সকো শহরে চলে দেদার মাদক পাচার৷ সঙ্গে চলে অপহরণ, খুনের মতো অপরাধ৷ গত এক দশকে মাদক পাচার চক্রে জড়িয়ে খুন হয়েছে প্রায় এক লক্ষ মানুষ৷ শনিবার মেয়র হিসেবে শপথ নেন গিসেলা মোতার। তিনি বলেছিলেন, শহরের সব অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করা হবে। ধারণা করা হচ্ছে, সেই কারণেই হয়তো মেয়রকে খুন হতে হলো।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা