,

‘‌জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশংকা থাকলে সমাবেশের অনুমতি নয়’

news-image

নিউজ ডেস্ক : ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া বলেছেন, আগামী ৫ জানুয়ারি দুই রাজনৈতিক দলের পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশংকা থাকলে কোনো দলকেই সমাবেশের অনুমতি দেয়া হবে না।
রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
ডিএমপি কমিশনার বলেন, যেকোনো শন্তিপূর্ণ সমাবেশের অনুমতি দেয়া হবে। তবে অশান্তির আশঙ্কা থাকলে অনুমতি দেয়া হবে না।
৫ জানুয়ারি একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশের কর্মসূচি ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি। দিনটিকে 'গণতন্ত্র হত্যা' দিবস হিসেবে পালন করতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানসহ সারা দেশের জেলা সদরে সমাবেশের কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি।
অন্যদিকে,  'গণতন্ত্র বিজয় দিবস' হিসেবে পালন করতে একই দিন সোহরাওয়ার্দী উদ্যানসহ রাজধানীর ১৮টি পয়েন্টে পাল্টা সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ।
সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে এরই মধ্যে ডিএমপির কাছে আবেদন করেছে বিএনপি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা