,

অনলাইনে পরকীয়া : বেশিরভাগ নারি ভুয়া

news-image

ডেস্ক রিপোর্ট : কানাডাভিত্তিক অনলাইন পরকীয়া সাইট ‘অ্যাশলে ম্যাডিসন’ হ্যাক নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে কানা-ঘুষো। দুই-একজন ইতোমধ্যে ফাঁসকৃত তথ্যের ভয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। এর মধ্যেই গিজমোডো নামের একটি অনলাইন সংবাদ মাধ্যম জানাচ্ছে, পরকীয়ার ফাদ বলে খ্যাত ওই ওয়েবসাইটে নারি গ্রাহকদের অধিকাংশের প্রোফাইল ভুয়া।
শনিবার ভারতের সংবাদ মাধ্যম আইবিএন লাইভ জানিয়েছে, গিজমোডোর এই বিশ্লেষণ যদি সত্যি হয়, তবে ওয়েবসাইটটি নিয়ে হয়তো আলোচনা বাড়বে, তবে বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়ার তোড়জোড় কমে যাবে।
‘ডার্ক ওয়েব’-এ হ্যাককৃত ওই ডাটা প্রকাশিত হয়েছে; যেখানে অধিকাংশ ইন্টারনেট ব্যবহারকারির প্রবেশাধিকার নেই। ডাটায় বলা হয়েছে, অ্যাশলে ম্যাডিসনে নারি প্রোফাইলের অধিকাংশই ভুয়া বা স্বয়ংক্রিয় সিস্টেমে তৈরি করা।
গিজমোডোর এডিটর বলেন, অ্যাশলে মেডিসনের মোট গ্রাহক প্রায় ৪ কোটি। আমি প্রায় ৫৫ লাখ নারি গ্রাহকের প্রোফাইল পর্যবেক্ষণ করেছি, দেখেছি, তাদের কেউ কেউ সাইটে পুরুষদের সঙ্গে কথা বলেছে। অথবা কেউ কেউ প্রোফাইল তৈরি করে একবারের বেশি প্রবেশ করেনি।
হ্যাককৃত ওই তথ্যে আরও জানা গেছে, অ্যাশলে ম্যাডিসনে ২ কোটি পুরুষ তাদের বার্তা চেক করে। বিপরিতে মাত্র ১ হাজার ৪৯২ জন নারি তাদের বার্তা দেখেছে। চ্যাট সিস্টেমে যেখানে ১ কোটি ১০ লাখ পুরুষ সাইটটিতে লগ-ইন করেছে, সেখানে মাত্র ২ হাজার ৪০৯ জন নারি লগ-ইন করেছে।
অনুসন্ধানকারি গিজমোডো টিমের ব্যক্তিরা জানতে পেরেছেন, নারি গ্রাহকদের অনেকের আইপি অ্যাড্রেস অ্যাশলে ম্যাডিসন নিয়ন্ত্রণ করতো। এসব গ্রাহকদের অনেকেই আবার ১০ বছর আগেই তাদের কাজ ছেড়েছেন।
তবে এ ব্যাপারে অ্যাশলে ম্যাডিসনের মাদার কোম্পানি অ্যাভিড লাইভ কোনো ধরনের মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। প্রতিষ্ঠানটি ইতোমধ্য হ্যাকারদের ধরতে নগদ অর্থ পুরস্কার ঘোষণা করেছে।
অ্যাশলে ম্যাডিসনের ওয়েবসাইট হ্যাক হওয়ার প্রায় একমাস পর গত সপ্তাহে তথ্য ফাঁস হয়। যেখানে গ্রাহকদের অর্থ পরিশোধ থেকে শুরু করে দাম, ইমেইল, ক্রেডিটকার্ড, সেক্সুয়াল অ্যাফায়ারসহ বিস্তারিত তথ্য রয়েছে।
টরন্টো পুলিশ জানিয়েছে, দুইজন মানুষ আত্মহত্যা করেছে; অ্যাশলে ম্যাডিসনের সঙ্গে তারা জড়িত ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা