,

ফেব্রুয়ারিতেই রণবীর-দীপিকার এনগেজমেন্ট!

news-image

বিনোদন ডেস্ক : অনেক তো হল, এবার বাগদানপর্বটা সেরে ফেলাই ভালো। অনেকদিন থেকেই হয়তো এমনটা চাইছেন রণবীর সিং আর দীপিকা পাড়ুকোনের অনুরাগীরা। আর চাইবেন নাই বা কেন। দীপিকার প্রাক্তন প্রেমিক রণবীর কাপুর ক্যাটরিনার সঙ্গে লিভ টুগেদার করছেন। কিন্তু দীপিকা কিছুতেই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলছেন না। তবে এবার মনে হচ্ছে, সিদ্ধান্ত বদলেছে তাঁর।
রণবীর সিং বা দীপিকা পাড়ুকোন কখনই তাঁদের সম্পর্কের কথা সর্বসমক্ষে স্বীকার করেননি। আবার অস্বীকারও করেননি কখনও। রণবীর অনেক সময়ই এমন কিছু কথা বলেছেন বা কাজ করেছেন, যাতে স্পষ্ট যে দীপিকার জন্য তিনি যথেষ্ট দুর্বল। কিন্তু দীপিকার দিক থেকে কখনও কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। অতীতের সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকে অনেক সচেতন দীপিকা। বয়ফ্রেন্ডের কথা জানানোর আগে দশবার ভাবেন। কিন্তু রণবীর নিজেকে আটকাতে পারেননি অনেকসময়েই। ফলে, তাঁর আর দীপিকার সম্পর্কের কথা খবরে এসেছে বারবার।
তবে এবার মনে হচ্ছে, এসবের দিন শেষ। এতদিন যে ঢাকঢাক গুড়গুড় চলছিল, তার অবসান হতে চলেছে। সূত্রের খবর, রণবীর-দীপিকা নাকি অফিশিয়ালি তাঁদের সম্পর্কের কথা স্বীকার করতে চলেছেন এই ফেব্রুয়ারিতেই। তাঁরা নাকি তখন আংটি বদল পর্ব সেরে ফেলবেন। অফিশিয়ালি এনগেজ হবেন রণবীর সিং আর দীপিকা পাড়ুকোন।
কিন্তু, এ নিয়ে দীপিকা বা রণবীর এখনও কিছু জানাননি। তাঁদের পরিবারের তরফ থেকেও কিছু জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা